30.8 C
Kolkata

জাতি-উপজাতি শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ ঘিরে বিতর্ক, রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : ২০১১ সালের পর পশ্চিমবঙ্গে (West Bengal) ইস্যু হওয়া তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সমস্ত শংসাপত্র পুনরায় যাচাই করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলার প্রাথমিক শুনানির পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে রাজ্যকে আদালতে নিজেদের অবস্থান জানাতে হবে।

উল্লেখ্য, গত ১৪ মে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে ২০১১ সালের পর দেওয়া এসসি (SC), এসটি (ST) ও ওবিসি (OBC) শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেয়। সেই নির্দেশিকাকেই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাকারী ভারতের মার্কসবাদী কমিউনিস্ট লেনিনিস্ট (লিবারেশন) পার্টির দাবি, এই সিদ্ধান্তের ফলে অন্তত ১ কোটি ৬৯ লক্ষ শংসাপত্রধারী অনিশ্চয়তার মুখে পড়বেন। তাঁদের অভিযোগ, বহু মানুষের নাম বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত রয়েছে। নতুন করে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু হলে সেই নথি ব্যবহার নিয়েও জটিলতা তৈরি হতে পারে।

আরও খবর : সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর কত মামলা? জানাতে হবে রাজ্যকে, নির্দেশ আদালতের

আবেদনে আরও দাবি করা হয়েছে, কোনও নির্দিষ্ট জালিয়াতির অভিযোগ বা প্রমাণ ছাড়াই সমস্ত শংসাপত্রধারীকে পুনরায় যাচাইয়ের আওতায় আনা ১৯৯৪ সালের তফসিলি জাতি ও উপজাতি চিহ্নিতকরণ আইনের পরিপন্থী। পাশাপাশি, এটি ভারতীয় সংবিধানের ১৪, ১৫(৪), ১৬(৪) এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত সমতা ও অধিকারেরও লঙ্ঘন বলে অভিযোগ।

মামলাকারীদের বক্তব্য, গত ৪ জুন রাজ্য সরকারের কাছে ওই নির্দেশিকা পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি। এরপর বাধ্য হয়েই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। অবিলম্বে রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ করা এবং প্রয়োজনীয় রক্ষাকবচ দেওয়ার আর্জি জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This