বাজির কারবারে পুলিশের বড়সড় সারপ্রাইজ! চম্পাহাটিতে উদ্ধার ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি

Must Read

ওয়েব ডেস্ক : বেআইনি বাজি তৈরি ও মজুতের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বারুইপুর পুলিশ (Police) জেলা। চম্পাহাটি (Champahati), হাড়াল ও পিয়ালী এলাকায় বেআইনি বাজির কারবার নিয়ে অভিযোগ সামনে আসার পর বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম অভিযান চালায়। অভিযানে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

বারুইপুর পুলিশ (Police) জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিস বিশ্বাসের নেতৃত্বে চালানো এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি একটি ছোট লরিতে করে নিয়ে যায় পুলিশ। বেআইনি বাজি তৈরি ও মজুতের বিরুদ্ধে এই অভিযানকে পুলিশের বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা! ভিজবে কলকাতাও

সম্প্রতি পিয়ালী এলাকায় বেআইনিভাবে বাজি (Firecracker) তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় এক শ্রমিক ও এক মহিলা গুরুতর আহত হন। এরপরই চম্পাহাটি, হাড়াল ও পিয়ালী এলাকায় বেআইনি বাজি তৈরির কারবার নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। সেই ঘটনার পর থেকেই নজরদারি বাড়িয়ে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযানের পাশাপাশি বাজি ইউনিয়নের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনিভাবে বাজি তৈরি বা মজুত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও এমন কারবারের খবর পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমেও হেল্পলাইন নম্বর জানানো হয়েছে। আগামী দিনে বেআইনি বাজির কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This