৬ বছর পর বড় পর্দায় সেলিনা জেটলি

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘ ছয় বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন বলিউড (Bollywood) অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jetly)। বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ভগিনী নিবেদিতার বায়োপিকে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিস্টার নিবেদিতার বেশে সেলিনার প্রথম লুক, যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্যাঙ্ক ইউ’-র পর বড় পর্দায় সেলিনার উপস্থিতি ছিল খুবই সীমিত। ২০২০ সালে রামকমলের স্বল্পদৈর্ঘ্যের ছবি Seasons Greetings-এ অভিনয়ের পর আবারও তাঁর সঙ্গেই কাজ করছেন অভিনেত্রী। সেলিনার কথায়, এই চরিত্র শুধু অভিনয়ের সুযোগ নয়, বরং তাঁর জীবনের এক গভীর ব্যক্তিগত যাত্রার অংশ।

আরও পড়ুন: সুনিধি চৌহানের গানে জমবে রহস্যের আবহ, মুক্তির অপেক্ষায় ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলায় বাবার কর্মসূত্রে উত্তরবঙ্গের বিনাগুড়িতে থাকতেন তিনি। দার্জিলিং যাওয়ার পথে প্রায়ই রয় ভিলায় থামতেন, যেখানে জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন ভগিনী নিবেদিতা। সেই স্মৃতিই তাঁকে ছোটবেলা থেকেই নিবেদিতার জীবন ও আদর্শের সঙ্গে এক অদ্ভুত সম্পর্কে বেঁধে রেখেছিল। তাঁর মা-ই প্রথম ভগিনী নিবেদিতার জীবন সম্পর্কে তাঁকে জানিয়েছিলেন।

সেলিনার মতে, একজন বিদেশিনীর ভারতকে নিজের দেশ হিসেবে গ্রহণ করা এবং নারীশিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে আত্মনিয়োগ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও এই চরিত্রকে আরও কাছ থেকে উপলব্ধি করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের প্রশংসা করে সেলিনা বলেন, তাঁর ছবিতে অভিনয় করতে গেলে শুধু চরিত্রে অভিনয় করলেই হয় না, সেই সময় ও সেই মানুষটিকে নিজের ভিতরে ধারণ করতে হয়। তাই ভগিনী নিবেদিতার চরিত্রে অভিনয় তাঁর কাছে শুধুই একটি সিনেমার কাজ নয়, বরং এক আত্মিক অভিজ্ঞতা।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This