ভোটের আবহে উধাও বাস! ভোগান্তি যাত্রীদের

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গে ভোটের আবহের মধ্যে সমস্যায় সাধারণ মানুষ। বাস পরিষেবা (Bus Service) মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করছেন যাত্রীরা। জলপাইগুড়ির (Jalpaiguri) বিভিন্ন রুটে নাকি এমন অবস্থা তৈরি হয়েছে। যার ফলে নিত্য যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যাচ্ছে, জলপাইগুড়ির (Jalpaiguri) বিভিন্ন রুটে বাস পাওয়া যাচ্ছে। কারণ, বিধানসভা ভোটের কাজে সরকারি ও বেসরকারি অসংখ্য বাস নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে। যার কারণে দীর্ঘক্ষণ লাইনে থেকে বাস পাচ্ছেন না যাত্রীরা। এর ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে কিংবা গন্তব্যে পৌঁছতে পারছেন না তাঁরা।

আরও খবর : নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা, ভাইরাল ভিডিও

জানা যাচ্ছে, সব বাস ভোটের কাজে দক্ষিণবঙ্গে ব্যবহার করা হচ্ছে। এর জেরে জেলা জুড়ে বাসের (Bus) ঘাটতি তৈরি হয়েছে। পর্যাপ্ত বাস না পেয়ে কয়েকদিন থেকে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে হাতে গোনা কয়েকটি বাস চলছে। কিন্তু, সব বাসে গাদাগাদি ভিড়। শিলিগুড়ি, ধুপগুড়ি সহ বিভিন্ন রুটেও বাসের সংখ্যা অনেক কম বলেই খবর।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শান্তি পাড়া ডিপোয় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এমনকি গোশালা মোড়, পাহাড়পুরের জাতীয় সড়কের রাস্তার পাশে দীর্ঘক্ষণ যাত্রীদের দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। তবে কিছু বাস পাওয়া গেলেও, তাতে এতটাই ভিড় যে অনেক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না যাত্রীরা। পর্যাপ্ত সরকারি বাসে যাত্রী পরিষেবার আশ্বাস দেওয়া হলেও পরিষেবা মিলছে না বলে অভিযোগ।

দেখুন অন্য খবর :

Latest News

কালীঘাট মন্দিরের গয়না ‘গায়েব’! দুর্নীতির অভিযোগে CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে সাবর্ণ পরিবার

কলকাতা: কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) পরিচালনা ও সম্পত্তি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ...

More Articles Like This