ফল ঘোষণার আগে মন্দিরে পুজো দিলেন পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি সহ রাণীগঞ্জের প্রার্থী পার্থ ঘোষ

Must Read

অন্ডাল- আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ফল (Vote Result)  ঘোষণা হতে চলেছে। কে বসবে বাংলার মসনদে? কার দিকে পাল্লা ভারী? রাজ্যে কি ফুটবে একটি ফুল নাকি জোড়া ফুল? এ সবের দিকে তাকিয়ে বাংলার আপামর জনতা। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই পাণ্ডবেশ্বর (Pandaveshwar) এর বিজেপি প্রার্থী (Bjp Candidate)  নির্বাচনের ফল ঘোষণার একদিন আগেই এলাকায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন। পাশাপাশি রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ নিজের গ্রামের শিব মন্দিরে, এবং অন্ডাল গ্রামের রণকিঙ্কিনি মন্দির এবং ধর্মরাজ মন্দিরে পুজো দিলেনরবিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি কালীমন্দিরে তার কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিলেন বিজেপি প্রার্থী।

বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি (BJP candidate Jitendra Tewari) এদিন জানান, যেভাবে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তাদের মত দান করেছেন। তিনি বলেন, মানুষ যেভাবে তার দলকে সমর্থন দিয়েছে তাতে সন্দেহ নেই তারা ক্ষমতায় আসবেন। তবে তিনি একথাও বলেন মানুষের রায় যাদের পক্ষে গিয়েছে তারাই সরকার চালাবে।

জিতেন্দ্রবাবু বলেন, পাণ্ডবেশ্বর মানুষ এর রায় তারা মাথা পেতে নেবেন। যদি পাণ্ডবেশ্বরের মানুষ তাদের প্রশাসকের ভূমিকায় দেখতে চান তাহলে আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষের সুখ,সুবিধা অভাব, অভিযোগের বিষয়টি দেখবেন প্রশাসক হিসেবে। আর যদি পাণ্ডবেশ্বরের মানুষ তাদের বিরোধী হিসাবে দেখতে চান তাহলে শাসকদলের ভুল ত্রুটি তুলে ধরায় তাদের কাজ হবে।

আরও পড়ুন-  গণনার আগেই ‘লকডাউন’ স্ট্রংরুম! কাকদ্বীপে কড়া নিরাপত্তা

অন্যদিকে রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ বলেন, ভোটের রেজাল্ট কি হবে তা আমরা আগে থেকেই জানি জনগণের যে সমর্থন আমরা পেয়েছি রানীগঞ্জে বিধানসভার পাশাপাশি সারা রাজ্যে তাতে আমরা নিশ্চিত পশ্চিমবঙ্গের ২০০ সিট নিয়ে বিজেপি সরকার গঠন করছে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This