বীরভূমে পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক জগন্নাথের

Must Read

বীরভূম: বেআইনি পাথর কারবারে রাশ টানতেই সাড়ে তিন কোটি টাকা রাজস্ব জমা পড়ল সরকারি কোষাগারে।”পাথর সিন্ডিকেট (Stone Syndicate Birbhum) থেকে প্রতিদিন ২ কোটি, মাসে ৬০ কোটি টাকা তৃণমূল নেতারা মারতো, এদের জুতোর মালা পরিয়ে ঘোরানো উচিৎ। “বীরভূমের (Birbhum) তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝার (Labpur Debasish Ojha)। রাজ্যে সরকার বদল হতেই বীরভূমে পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন বিগত ১৫ বছরে ১০ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এবার সেই একই পথে হেঁটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পাথর সিন্ডিকেট দুর্নীতি নিয়ে মুখ খুললেন লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝা।

তৃণমূল সরকারের সময়ে বীরভূমে বেআইনি পাথর কারবারের অভিযোগ ভূরি ভূরি। বীরভূমের লাভপুর বিধানসভার চৌহাট্টা দলীয় কর্মসূচিতে বিজেপি বিধায়ক দেবাশীষ ওঝা বলেন, বীরভূমে তৃণমূল সরকারের আমলে প্রতিদিন ২৫ লক্ষ টাকা সরকার আয় করতো। কিন্তু সরকার বদল হতেই প্রতিদিন ৩ কোটি টাকা রেভিনিউ জমা পড়ছে সরকারের ঘরে। বীরভূমে আমাদের ৬ জন বিধায়ক, ১১ টি বিধানসভার মধ্যে। তাতেই আমরা পাহাড় প্রমাণ লুট আটকাচ্ছি। আগে প্রতিদিন পাথর সিন্ডিকেট থেকে বীরভূমের তৃণমূল নেতারা ২ কোটি টাকা অর্থাৎ মাসে ৬০ কোটি টাকা পকেটে ভরতো। এদের জুতোর মালা পরিয়ে ঘোরানো উচিত।

আরও পড়ুন: বিশ্বের ১০০ উষ্ণ শহরের সবগুলিই ভারতে

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This