ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ, পশ্চিম বর্ধমানেও শুরু বিনামূল্যে HPV ভ্যাকসিন

Must Read

দুর্গাপুর : নারীদের ক্যানসারের (Cancer) ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি (HPV) বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার কর্মসূচির সূচনা করা হল। এদিন সকালে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন হয়। পরে সেখানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের (West Burdwan) জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক মোহাম্মদ ইউনুস-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও চিকিৎসকরা।

আরও খবর : তৃণমূল নেতার মদতেই ক্লাবঘরে মজুত ত্রাণসামগ্রী! পুলিশের জালে পুরসভার চেয়ারম্যান, হুলুস্থুল এলাকায়

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর ও তার ঊর্ধ্বে বয়সি মেয়েদের এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন (HPV) প্রদান করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের সংক্রমণ থেকেই ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসার-সহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।

জেলার মহকুমা ও জেলা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়া হবে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ৩২ হাজার উপভোক্তাকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This