বড় বদল কলকাতা বিশ্ববিদ্যালয়ে! কলেজেই হবে সব মাইনর পরীক্ষা

Must Read

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধীনস্থ কলেজগুলিতে বিএ (BA), বিএসসি (BSC) ও বিকমের মাইনর (BCOM Minor) বিষয়ের পরীক্ষায় আসছে বড় পরিবর্তন। এবার থেকে পরীক্ষার্থীরা নিজেদের কলেজেই পরীক্ষা দিতে পারবেন। এতদিন অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হতো। শুধু তাই নয়, প্রশ্নপত্রও আর তৈরি করবে না কলেজগুলি। এবার থেকে প্রশ্নপত্র প্রণয়ন করবে খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়।

নতুন নিয়ম অনুযায়ী,

  • নিজস্ব কলেজেই হবে পরীক্ষাকেন্দ্র।
  • একই কলেজে সম্পন্ন হবে উত্তরপত্র মূল্যায়ন।
  • প্রাপ্ত নম্বর পাঠানো হবে কলেজ হেড এক্সামিনার বা মূল পরীক্ষকের কাছে।
  • স্ক্রুটিনি শেষে নম্বর পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ে।
  • মাইনর বিষয়ের জোড় ও বিজোড় সেমেস্টারের পরীক্ষা হবে একই সঙ্গে।

আরও পড়ুন : ভিসা-প্রতারণা! টার্গেট ছিল বাংলাদেশিরা! নিউটাউন থেকে ২ জনকে ধরল পুলিশ

বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, এই ব্যবস্থার ফলে দীর্ঘ সময় ধরে পরীক্ষা পরিচালনার প্রক্রিয়া কমবে। পরীক্ষার্থীদের ক্লাসের সময় ও সংখ্যা বাড়বে। পাশাপাশি অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার যে সময় নষ্ট হতো, তা-ও বাঁচবে।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। কলকাতা টিভিকে বিষয়টি জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অধ্যাপক জয়ন্ত সিনহা। উল্লেখ্য, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের সংখ্যা ১৬০।

Latest News

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের পথে ইন্ডি জোট

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের আন্দোলনে নামছে ইন্ডি জোট (INDIA Bloc)। গত সপ্তাহে...

More Articles Like This