৯/১১-র আগেই ওসামা বিন লাদেনের নিশানায় ছিল ভারত! সিআইএ-র নথিতে চাঞ্চল্যকর তথ্য

Must Read

ওয়েব ডেস্ক : ২০০১ সালের ৯/১১ হামলার ২৫ বছর পূর্তিকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ গোয়েন্দা নথি প্রকাশ করেছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)। সেই নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ৯/১১ হামলার কয়েক বছর আগেই আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে ভারতের (India) কথাও বিবেচনা করেছিলেন।

১৯৯৮ সালের ২৮ অগস্টের একটি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফে বিন লাদেনের সম্ভাব্য হামলার তালিকায় ভারতের নাম ছিল। একই তালিকায় পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং সম্ভবত নাইজেরিয়ার নামও উল্লেখ করা হয়েছিল। ‘বিন লাদেন টেররিস্ট নেটওয়ার্ক স্টিল আ থ্রেট’ নামক ওই নথিতে ভারতের কোনও নির্দিষ্ট জায়গা বা লক্ষ্যবস্তুর কথা বলা হয়নি। হামলা কবে হতে পারে কিংবা কীভাবে হামলা চালানোর পরিকল্পনা ছিল, সেই সম্পর্কেও কোনও নির্দিষ্ট তথ্য নেই।

আরও খবর : পুতিনের ‘ফ্লাইং ক্রেমলিন’ ভারতে, কেন এত বিশেষ রাশিয়ার ‘ডুমসডে প্লেন’?

প্রকাশিত নথিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে থাকা বিন লাদেন এবং অন্যান্য জঙ্গি নেতারা আমেরিকার হামলার পরও টিকে ছিল। তাঁদের যোগাযোগ ব্যবস্থা সক্রিয় ছিল। কয়েকটি জঙ্গি শিবিরে প্রশিক্ষণও ফের শুরু হয়েছিল। সিআইএ জানিয়েছে, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্টদের একাধিকবার সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। প্রকাশিত নথিগুলির সময়কাল বিল ক্লিনটনের প্রেসিডেন্সি থেকে জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সি পর্যন্ত বিস্তৃত।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়দার ১৯ জন সদস্য চারটি বিমান ছিনতাই করেছিল। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। তৃতীয় বিমানটি পেন্টাগনে আছড়ে পড়ে। চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ার একটি মাঠে ভেঙে পড়ে। ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছিলেন। তবে এবার প্রকাশ্যে আসা সিআইএ-র রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest News

জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ, ১০৩ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ১৪০

ওয়েব ডেস্ক : খারাপ আবহাওয়ার মধ্যে জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোনেশিয়ায় (Indonesia)। রবিবার...

More Articles Like This