কলকাতা টিভির খবরের জের, বসিরহাট হাসপাতালে শতাধিক আয়াকর্মীকে কর্মস্থলে বহাল রাখার উদ্যোগ প্রশাসনের

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা টিভিতে খবর প্রকাশের পরই বড় পদক্ষেপ বসিরহাট (Basirhat) স্বাস্থ্য জেলা হাসপাতালে। সরকারি হাসপাতাল থেকে আয়াকর্মীদের (Aya Workers) সরিয়ে দেওয়ার নির্দেশের জেরে কর্মসংস্থান হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল শতাধিক আয়াকর্মীর মধ্যে। সেই খবর প্রকাশের পর বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ জন আয়াকর্মীকে ফের কর্মস্থলেই বহাল রাখার উদ্যোগ নিল প্রশাসন।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে সরকারি হাসপাতালগুলিতে কর্মরত আয়াকর্মীদের (Aya Workers) কর্মস্থল ছাড়ার কথা ছিল। এতদিন রোগী কল্যাণ সমিতি ও হাসপাতাল সুপারের অনুমোদনে রোগীদের পরিষেবা দিয়ে আসছিলেন তাঁরা। বিনিময়ে রোগীর পরিবারের কাছ থেকে প্রতিদিন ১২০ টাকা করে পারিশ্রমিক পেতেন আয়াকর্মীরা। নির্দেশ কার্যকর হলে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ জন আয়াকর্মীর কর্মসংস্থান হারানোর আশঙ্কা তৈরি হয়।

আরও খবর : বহরমপুরে টুলু-ঘনিষ্ঠ প্রবীরের শ্বশুরবাড়িতে বীরভূম পুলিশের হানা, তল্লাশিতে চাঞ্চল্য

আয়াকর্মীদের বক্তব্য ছিল, দীর্ঘদিন একই কাজে যুক্ত থাকার পর হঠাৎ করে কর্মস্থল হারালে নতুন করে কাজ পাওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষ করে বয়সের কারণে তাঁদের পক্ষে অন্য কোনও কাজে নতুন করে যোগ দেওয়া সহজ নয়। এই পরিস্থিতিতে আয়াকর্মীদের আবেদনে সাড়া দিয়ে তাঁদের কর্মস্থলে বহাল রাখার উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, সম্পাদক রাজেন্দ্র সাহা এবং স্বাস্থ্য সেলের কনভেনার বিশ্বজিৎ ঘোষ-সহ প্রশাসনিক আধিকারিকরা আয়াকর্মীদের (Aya Workers) সঙ্গে কথা বলেন। পুরনো কর্মস্থলেই রেখে তাঁদের দিয়ে রোগীদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। এই উদ্যোগের খবর সামনে আসতেই আপাতত স্বস্তি ফিরেছে আয়াকর্মীদের মধ্যে। কর্মসংস্থান ফিরে পেয়ে ফের রোগীদের পরিষেবায় যুক্ত হতে পারবেন বলেই আশাবাদী তাঁরা।

Latest News

আজ লিভারপুল বনাম অ্যাতলেটিকো, খেলবে পিএসজি, আর্সেনালও  

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। মঙ্গলবার হয়ে গিয়েছে ১২টা ম্যাচ, আজ বুধবার আরও...

More Articles Like This