বাংলাদেশে বন্ধ ঘর থেকে হিন্দু পরিবারের ৪ জনের দেহ উদ্ধার! ছাদে বাবা, সিঁড়িতে মা-মেয়ে, খাটের নীচে ১২ বছরের ছেলে

Must Read

ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) রংপুর শহরে বন্ধ বাড়ির ভিতর থেকে অবসরপ্রাপ্ত এক হিন্দু শিক্ষক, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকার বাড়ি থেকে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃতদের (Death) মধ্যে রয়েছেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। আগামি চলতি বছর ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রিয়ম ছিল পঞ্চম শ্রেণির পড়ুয়া।

আরও খবর : বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে ২ জনকে উদ্ধার, এখনও নিখোঁজ ২২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির বিভিন্ন জায়গা থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়। গণপতির দেহ পাওয়া যায় ছাদে। প্রতিলতা ও আগামীর দেহ ছিল সিঁড়িতে। ১২ বছরের প্রিয়মের দেহ উদ্ধার হয় একটি খাটের নীচ থেকে। পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবারের পর থেকেই তাঁদের ফোন বন্ধ ছিল। পরে বাড়ির মূল দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়।

ঘটনাটি প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না। বাড়ির জিনিসপত্রও অগোছালো অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে লুঠের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, সিআইডি ও ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, গণপতির কোনও শত্রু ছিল না। অবসর নেওয়ার পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসার কাজ করতেন। ঠিক কী কারণে একই পরিবারের চারজনের এমন পরিণতি হল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। তদন্তের পরই ঘটনার আসল কারণ স্পষ্ট হবে।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This