বহরমপুরে টুলু-ঘনিষ্ঠ প্রবীরের শ্বশুরবাড়িতে বীরভূম পুলিশের হানা, তল্লাশিতে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : টুলু মণ্ডল (Tulu Mondal)-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রবীর দাসকে গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে তাঁর শ্বশুরবাড়িতে হানা দিল বীরভূম পুলিশ (Police)। ইন্দ্রপ্রস্থ এলাকার ওই বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বীরভূমের মহম্মদবাজার ভূমি দফতরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন প্রবীর দাস। অভিযোগ, চেক গেটে ডিসিআর কাটার রোস্টারের দায়িত্বে ছিলেন তিনি। সেই দায়িত্বকে কাজে লাগিয়ে গাড়ি পিছু টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তে তাঁকে গ্রেফতার করে বীরভূম পুলিশ।

আরও খবর : অন্নপূর্ণার টাকা কই? রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের, বরাকরে পথ অবরোধ

প্রবীরের গ্রেফতারের পর তাঁর আর্থিক লেনদেন এবং টুলু মণ্ডলের (Tulu Mondal) সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই বহরমপুরের ইন্দ্রপ্রস্থে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রবীরের ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

বীরভূম পুলিশের এই অভিযানে টুলু মণ্ডলের সঙ্গে প্রবীরের যোগাযোগের আরও কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর তদন্তকারীদের। পাশাপাশি কথিত আর্থিক লেনদেনের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের পর এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This