অটোর গ্যাসে ফের ধাক্কা! কবে বাড়বে ভাড়া?

Must Read

কলকাতা: নতুন মাসের শুরুতেই মধ্যবিত্তের উপর ফের চাপ বাড়াল জ্বালানির দাম (LPG Price Hike)। বাণিজ্যিক গ্যাসের পর এবার বেড়ে গেল অটোর এলপিজির দামও (LPG Price)। একধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়ে অটোর গ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা।

জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকেই জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের আগে যেখানে অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা, সেখানে গত কয়েক মাসে একাধিক ধাপে দাম বেড়েই চলেছে।

আরও পড়ুন: ভোটের মিটতেই গ্যাসের দামে আগুন! একলাফে প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

১১ মার্চ প্রথম দফায় ৫ টাকা বৃদ্ধি, ৩১ মার্চ ৭ টাকা ৩২ পয়সা বৃদ্ধি এবং ১ এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ার পর, মে মাসের শুরুতেই আবার নতুন করে দাম বাড়ল। এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে চাপে পড়েছেন অটোচালকরা। ইতিমধ্যেই বেশ কিছু রুটে ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেসব রুটে এখনও ভাড়া বাড়েনি, সেখানেও এবার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

বেহালা-রাসবিহারী রুটের এক অটোচালকের কথায়, “গতমাসেই ২৫ টাকা থেকে ভাড়া ৩০ টাকা হয়েছে। এ মাসে আবার বাড়ালে যাত্রী কমে যাবে, না বাড়ালে আমাদেরই ক্ষতি।”

এদিকে, শুধু অটো এলপিজি নয়। একসঙ্গে বাণিজ্যিক গ্যাসের দামেও বড়সড় বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৯৯৩ টাকা বেড়েছে। তবে আপাতত স্বস্তির বিষয়, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে এখনও কোনও পরিবর্তন করা হয়নি। ভোট মিটতেই মূল্যবৃদ্ধির এই ধাক্কায় সাধারণ মানুষের পকেটে টান আরও বাড়বে বলেই আশঙ্কা। এখন নজর, অটো ভাড়া আবার বাড়ে কি না।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This