‘দেশু ৭’-এর ঝলকে অনির্বাণের ভয়ংকর লুক, দেশু জুটিকে ছাপিয়ে চর্চায় ‘খোকা’

Must Read

ওয়েব ডেস্ক : ‘দেশু ৭’ (DeSu7)-এ দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিলই। তবে ছবির প্রচারঝলক প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেন অন্য একজন। তিনি অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ছবিতে খলনায়কের চরিত্রে তাঁর লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় যথেষ্ট সাড়া ফেলেছে।

চোখে লাল রঙের চশমা, চুলে লালচে-সোনালি হাইলাইট এবং মুখে ধারালো অভিব্যক্তি—অনির্বাণের (Anirban Bhattacharya) এই নতুন অবতার নজর কেড়েছে দর্শকদের। টিজারে তাঁকে দেখে অনেকেই বলছেন, পর্দায় ফেরার প্রথম ঝলকেই নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।

অনির্বাণের (Anirban Bhattacharya) লুক নিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক মন্তব্যও দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, প্রত্যাবর্তনেই যেন ‘তহেলকা’ তৈরি করেছেন অভিনেতা। আবার কেউ মজা করে ‘খোকা এসেছে’ বলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দেশু-শুভশ্রীকে ঘিরে ছবির চর্চার পাশাপাশি অনির্বাণের চরিত্র নিয়েও তৈরি হয়েছে আলাদা কৌতূহল।

আরও খবর : প্রকাশ্যে এল ‘দেশু ৭’-এর প্রথম ঝলক, দেব-শুভশ্রীর রসায়নে নজর কাড়ল টিজার

এই প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক ও অভিনেতা দেবও (Dev)। ইন্ডাস্ট্রিতে অনির্বাণকে নিয়ে তৈরি হওয়া কঠিন পরিস্থিতির সময়ে তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন দেব। তাঁর বক্তব্য, প্রতিভা থাকা সত্ত্বেও কোনও শিল্পীকে কাজ থেকে দূরে রাখা উচিত নয়। অনির্বাণকে তিনি বাংলা ছবির একজন গুরুত্বপূর্ণ প্রতিভা বলেও উল্লেখ করেছেন। দেব জানিয়েছেন, অনির্বাণের সঙ্গে তাঁর কথোপকথনের সময় অভিনেতা তাঁকে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলেন। তখনই দেব তাঁকে পাশে থাকার আশ্বাস দেন। শুধু কথায় নয়, অনির্বাণকে নিজের ছবিতে নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রেও তিনি নানা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা-প্রযোজক।

দেবের কথায়, অনির্বাণকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইন্ডাস্ট্রির একাংশের আপত্তি ছিল। এমনকি তাঁকে বিভিন্নভাবে সতর্কও করা হয়েছিল। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি দেব। তাঁর মতে, একজন দক্ষ শিল্পীকে শুধু কোনও পরিস্থিতির কারণে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক নয়।

‘দেশু ৭’-এর হাত ধরেই পরিচালক হিসেবে নতুন ভূমিকাতেও দেখা যাবে দেবকে। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। আর সেই ছবিতেই অনির্বাণের মতো অভিনেতাকে খলচরিত্রে নিয়ে আসায় প্রত্যাশা আরও বেড়েছে দর্শকদের। এখন অপেক্ষা, টিজারের সেই তীব্র লুক পর্দায় কতটা প্রভাব ফেলতে পারে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This