29.8 C
Kolkata

সোয়ান লুকে লাল গালিচায় ঝড় তুললেন ঐশ্বর্যা

Must Read

ওযেব ডেস্ক: রেড কার্পেটে নজর কাড়ল ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কানের (Cannes-2026) মঞ্চে প্রতিবার চমক দেন তিনি এবার তার ব্যতিক্রম হল না। ২৪তম বারেও ঝড় তুললেন ‘কান কুইন’ ঐশ্বর্যা। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত রাইসুন্দরীর! হাজার চমকের মাঝে আলাদা করে নজর কাড়লেন তিনি। অভিনেত্রীর রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া।

৫২ বছর বয়সেও ঐশ্বর্যা চমকে ফিকে তরুণীদের জেল্লা। রেড কার্পেট নিজের দখলে কীভাবে রাখতে হয়, তা ফের একবার বুঝিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সমাপনী অনুষ্ঠানে তাঁর অল-হোয়াইট লুক কার্যত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।ঐশ্বর্যাার পোশাক ডিজাইন করেছিলেন চিনা ডিজাইনার শেনে চান (Chene Chan)। সাদা রঙের প্যান্টস্যুটের সঙ্গে কাঁধে জড়ানো পালকের বো— পুরো লুকটিকে রাজকীয় মাত্রা দিয়েছিল।প্রথম দেখায় সাধারণ সাদা স্যুট মনে হলেও, কাছ থেকে দেখলে ধরা পড়বে তাতে থাকা সূক্ষ্ম কারুকাজ। ব্লেজারের ল্যাপেলে ছিল ঝকঝকে অলঙ্করণের কাজ, ট্রাউজারে লেস ডিটেলিং।অ্যাসিমেট্রিক কাটের সাদা টপটির নীচের অংশে লেসের নরম ফ্লো পুরো পোশাকের সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়েছিল। এমনকি ব্লেজারের হাতা থেকেও উঁকি দিচ্ছিল সূক্ষ্ম নেট ফেব্রিক।

আরও পড়ুন: সিংহাসনে রাজকীয় বেসে দেব, রবিবাসরীয় সকালে অনুরাগীদের সারপ্রাইজ অভিনেতার

নেটিজেনদের কেউ কেউ বলছেন, যেন স্বর্গের পরীর মতো লাগছে তাঁকে। কেউ কেউ তো আবার তাঁকে ‘কান কুইন’ বলে তকমাও দিয়েছেন। বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে ঐশ্বর্য। ওই সংস্থার দাবি, তাঁর অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হল বোল্ড লিপ কালার। অসামান্য পোশাকের সঙ্গে ভারসাম্য রেখে করা হয়েছিল মেকআপ। ম্যাট আইশ্যাডো, মাসকারা দিয়ে উঁচু করে তোলা চোখের পাতা, মেসি হেয়ার- সব মিলিয়ে গ্ল্যামার ছিল পরিমিত কিন্তু নজরকাড়া। প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া।

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This