27.5 C
Kolkata

ভেনেজুয়েলার পর এবার কেঁপে উঠল ফিলিপিন্স!

Must Read

ওয়েব ডেস্ক : ভেনেজুয়েলায় (Venezuela) ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) শতাধিক মানুষের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল মাটি। শুক্রবার সন্ধ্যায় ফিলিপিন্সের (Philippines) দক্ষিণ উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় বলে খবর।

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে। ভূমিকম্পটির (Earthquake) উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৯ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিকভাবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।

আরও খবর : ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃত বেড়ে ২৩৫

অন্যদিকে, ভেনেজুয়েলায় (Venezuela) বুধবার সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯। আহত হয়েছেন অন্তত ২,৯৮০ জন। এর মাঝেই ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প হল।

এদিকে বলে রাখা দরকার কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপিন্সে (Philippines) ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। তেমনই এক ভয়াবহ স্মৃতি উসকে ফের কেঁপে উঠল মাটি। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে এখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়ে থাকে।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This