39.3 C
Kolkata

ডিজে মন্তব্য মামলায় সিআইডি-র ডাকে সাড়া দিয়ে ভবানী ভবনে অভিষেক

Must Read

কলকাতা: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছাব্বিশের নির্বাচনী প্রচারে বেশ কিছু বেলাগাম মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। ৪ মে ভোটের ফল প্রকাশের পরে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে, কান ঝালাপালা হয়ে যাবে। এই মন্তব্যের জন্য সিআইডির তলব করেছিল অভিষেকে। সিআইডি-র তলবে সাড়া দিয়ে এদিন বেলা ১১টা ৪৫ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনে (Bhawani Bhawan) পৌঁছে যান অভিষেক।নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ১২টার ঠিক ২মিনিট আগে তিনি সিআইডি দপ্তরে প্রবেশ করেন। তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ ঘিরে এদিন ভবানীভবনে ছিল কড়া নিরাপত্তা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

ডিজে বাজানো মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে অভিষেকের নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। আজ ১২টায় ভবানী ভবনে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগেই সেখানে পৌঁছন তিনি। সূত্রের খবর, এই মামলার তদন্তে একাধিক অফিসারের সওয়ালের মুখে পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তে সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সোমবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। প্রসঙ্গত, গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শান্তিনিকেতন বাসভবনে সশরীরে গিয়ে ১৬ জুন হাজিরার সমন নোটিস ধরিয়ে এসেছিলেন সিআইডি আধিকারিকরা। সেই আইনি নোটিসে সাড়া দিয়েই আজ ভবানীভবনে হাজির হলেন অভিষেক।

আরও পড়ুন: ‘মহিলা সাংসদদের নিয়ে অসম্মানজনক মন্তব্য’, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের

Latest News

ইতিহাসের দোরগড়ায় দাঁড়িয়ে মেসি! বিশ্বকাপে নামলেই ভেঙে ফেলবেন মারাদোনার এই রেকর্ড

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে আর্জেন্টিনা (Argentina) শিবিরে সবচেয়ে বড় উদ্বেগের নাম ছিল লিওনেল মেসি (Lionel...

More Articles Like This