5.8 C
New York

অ্যাডমিট ভুলে দিশেহারা ছাত্রী! তারপর…?

Must Read

পূর্ব বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) প্রথম দিনেই মানবিকতার নজির পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বর্ধমান শহরে। অ্যাডমিট কার্ড (Admit Card) বাড়িতে ফেলে আসায় দিশেহারা হয়ে পড়া এক পরীক্ষার্থীকে নিজে গিয়ে বাড়ি থেকে অ্যাডমিট এনে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি (Chinmoy Banerjee)। তাঁর এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিন সকালে সমস্যার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেন ওসি চিন্ময় ব্যানার্জি। শুধু তাই নয়, অন্য এক ছাত্রী ভুলবশত অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলে তাকেও সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করেন তিনি।

আরও পড়ুন: পানাপুকুরে উল্টে গেল স্কুল পুলকার!

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক চলাকালীন ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা এড়াতে বিশেষ টহল ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ দেরি বা বিভ্রান্তির কারণে পরীক্ষায় পিছিয়ে না পড়ে।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বাংলা পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন নিয়ম ও নির্দেশিকা চালু করেছে। প্রথমবার সেমিস্টার পদ্ধতি কার্যকর হয়েছে— সেমিস্টার-৩, সেমিস্টার-৪, সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতির পরীক্ষা একসঙ্গে নেওয়া হচ্ছে।

পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এগিয়ে এসেছে বর্ধমানের সবুজ সংঘ ক্লাবও। বর্ধমান বিবেকানন্দ হাই স্কুল কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল, জলের বোতল, ট্রান্সপারেন্ট বোর্ড ও পেন। পাশাপাশি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, অভিভাবকদের জন্য বিশ্রামাগার, বাথরুম ও পানীয় জলের ব্যবস্থাও।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের পাশে দাঁড়ানো এবং মানসিক চাপ কমাতেই এই উদ্যোগ। পুলিশ ও সামাজিক সংগঠনের এমন সমন্বিত উদ্যোগে পরীক্ষার প্রথম দিনেই ইতিবাচক বার্তা পেল পূর্ব বর্ধমান।

Latest News

পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur)। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল, আর...

More Articles Like This