৭৪ বছরে মা, আইভিএফে যমজ কন্যা! কয়েক দশকের অপেক্ষার পর পূরণ হয়েছিল দম্পতির স্বপ্ন

Must Read

ওয়েব ডেস্ক : সন্তানের মুখ দেখার স্বপ্ন পূরণ করতে কয়েক দশক অপেক্ষা করেছিলেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) এররামতি মঙ্গায়াম্মা ও তাঁর স্বামী রাজা রাও। দীর্ঘ ৫৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে সেই অপেক্ষার অবসান হয়। আইভিএফ পদ্ধতির সাহায্যে ৭৪ বছর বয়সে যমজ কন্যাসন্তানের মা হন মঙ্গায়াম্মা।

বহু বছর চেষ্টা করেও সন্তান না হওয়ায় একসময় আশা ছেড়েই দিয়েছিলেন দম্পতি। কিন্তু আশপাশের এক মহিলার আইভিএফের মাধ্যমে বেশি বয়সে সন্তান হওয়ার খবর নতুন করে তাঁদের মনে আশার সঞ্চার করে। এরপর ২০১৮ সালে গুন্টুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। চিকিৎসকদের পরামর্শে দাতার ডিম্বাণু এবং মঙ্গায়াম্মার স্বামীর শুক্রাণু ব্যবহার করে আইভিএফ প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালের জানুয়ারিতে গর্ভধারণ করেন মঙ্গায়াম্মা। বয়সের কথা মাথায় রেখে পুরো গর্ভাবস্থায় তাঁকে কড়া চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছিল।

আরও খবর : প্রধান বিচারপতিকে আমন্ত্রণ ঘিরে পড়ুয়াদের আপত্তি, বেঙ্গালুরুর আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসকেরা জানান, জন্মের সময় দুই শিশুই সুস্থ ছিল। মঙ্গায়াম্মাকেও প্রসবের পর চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়। তবে বয়সের কারণে তিনি সন্তানদের স্তন্যপান করাতে পারেননি।

ঘটনাটি নতুন করে সামনে আসতেই আইভিএফের ক্ষেত্রে বয়সের কোনও নির্দিষ্ট সীমা থাকা উচিত কি না, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ এত বেশি বয়সে মাতৃত্বের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে মনে করছেন, বহু বছরের অপেক্ষার পর সন্তান পাওয়ার ইচ্ছাকে শুধুমাত্র বয়সের কারণে বিচার করা উচিত নয়।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This