5.8 C
New York

খসড়া তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ, চূড়ান্তে আরও ৫.৪৬ লক্ষ ‘ডিলিটেড’!

Must Read

কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি বিকেলে প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। যোগ-বিয়োগের চূড়ান্ত অঙ্ক সামনে এনে সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য দেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নন্দী। খসড়ায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পর চূড়ান্ত তালিকাতেও আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম ফর্ম ৭ অনুযায়ী বাতিল হয়েছে। কমিশনের বক্তব্য, প্রক্রিয়া চলমান— বৈধ নথি অনুযায়ী ভবিষ্যতেও সংশোধন বা বাদ যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা কি আর অ্যাপিল করতে পারবেন? বিরাট সিদ্ধান্ত কমিশনের

চূড়ান্ত অঙ্ক একনজরে

মোট যোগ্য ভোটার: ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪

পুরুষ: ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১

মহিলা: ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭

তৃতীয় লিঙ্গ: ১৪০২

বাদ পড়া (ফর্ম ৭): ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩

নতুন ভোটার (ফর্ম ৬ ও ৬এ): ১ লক্ষ ৮২ হাজার ৩৬

স্থানান্তরিত (ফর্ম ৮): ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬

বিচারাধীন (তথ্য অসংগতি): ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল ২৭ অক্টোবর ২০২৫-এ। সে সময় রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ যায় ৫৮ লক্ষ নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাতিল হয়েছে বলে হিসেব মিলছে।

কমিশন জানিয়েছে, এত বড় প্রক্রিয়ায় ভুলভ্রান্তি হতে পারে। বৈধ নথি জমা পড়লে নাম পুনর্বহালও হতে পারে। একই সঙ্গে অসংগত তথ্যের ক্ষেত্রে আরও কাটছাঁটের সম্ভাবনাও থাকছে। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও সংশোধনের প্রক্রিয়া পুরোপুরি থেমে যাচ্ছে না বলেই ইঙ্গিত কমিশনের।

Latest News

দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কলকাতা: দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে চলেছে, অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া...

More Articles Like This