কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
কলকাতা পুরভোটে একাই লড়ছে কংগ্রেস, ১৩০টি আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ০৪:৪০:১৩ পিএম
  • / ৪৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

কলকাতা: বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল কংগ্রেস (KMC election Congress)। তা সত্ত্বেও অধিকাংশ আসনেই জামানত বাজেয়াপ্ত হয় কংগ্রেস প্রার্থীদের। কলকাতা পুরসভা নির্বাচনে তাই ‘একলা চলো’ নীতি নিচ্ছে কংগ্রেস। শীঘ্রই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তারা। কংগ্রেস (Congress) সূত্রে খবর, মোটামুটি ১৩০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

শুক্রবার ১২৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বামেরা। বামফ্রন্টের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘বাকি ১৭টি বিজেপি-তৃণমূলকে যারা হারাতে পারবে তাদেরই সমর্থন করা হবে। ওই সব দলের মধ্যে আইএসএফ-কংগ্রেসও আছে।’ কংগ্রেসের নির্বাচনী কমিটি বৈঠকে বসে শুক্রবার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কলকাতা পুরভোটে একক ভাবেই লড়বে তারা। ফলে, পুরসভার অধিকাংশ আসনে মুখোমুখি লড়াই হতে চলেছে বাম-কংগ্রেসের।

বিধানসভা ভোটের আগে তৈরি হয়েছিল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। নাম রাখা হয়- সংযুক্ত মোর্চা। কিন্তু গঠনের দিন থেকেই উঠেছিল এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন। প্রথম থেকে বেসুরো ছিল কংগ্রেস। আইএসএফ একাধিকবার কংগ্রেসকে আক্রমণ করে। ফলে বোঝাই যাচ্ছিল, মোর্চা ছেড়ে কংগ্রেসের বেরিয়ে আসা স্রেফ সময়ের অপেক্ষা। নিজের ক্ষমতায় একা লড়ে ছোট লালবাড়িতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়াই চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে।

আরও পড়ুন: পুরভোটে বামেদের প্রার্থী তালিকা, জোট না হলেও কংগ্রেস-আইএসএফকে ছাড়া হল আসন

আইএসএফের মতো একটি ধর্মীয় সংগঠনকে কেন জোটে নেওয়া হল, তা নিয়ে কংগ্রেসের মতোই প্রশ্ন তুলেছিল বামফ্রন্টের শরিক দলগুলি। বলতে হয়েছিল, এই জোট নির্বাচনী সমঝোতা। কিন্তু বিধানসভা ভোটের ফল প্রমাণ করেছে, এই সমঝোতা মানুষ চাননি। স্বভাবতই কোণঠাসা হয়েছে আলিমুদ্দিন। গুরুত্ব বেড়েছে শরিকদের। পুরভোটের আগে সেই শরিক-দাবি উপেক্ষা করা কোনও ভাবেই আলিমুদ্দিনের পক্ষে সম্ভব ছিল না।

সে কারণেই হয়তো কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। শরিকদের চাপে মাথা নোয়াতে বাধ্য হলেও কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা দিতে ১৭টি আসন ছেড়ে রাখে তারা। কংগ্রেস সূত্রে খবর, দলের জেলা কমিটির ইচ্ছার কথা মাথায় রেখেই কলকাতা পুরভোটে একা লড়ার সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি ১৩০টি আসনে প্রার্থী দেওয়া হবে।  কংগ্রেসের এ হেন পদক্ষেপের পর এখন এটাই দেখার যে ছেড়ে রাখা ১৭টি আসনে বামেরা প্রার্থী দেয় কি না।

আরও পড়ুন: Bilkis Begum TMC: প্রার্থী তালিকায় নাম নেই, সিপিএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team