কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সবরমতী নদীর জলে করোনার উপস্থিতি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সোমদত্তা বসু
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ১১:০৩:৩৮ পিএম
  • / ৫২৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সোমদত্তা বসু

করোনার দ্বিতীয় ঢেউযের ধাক্কা সামলে অনেকটাই সুস্থতার পথে দেশ। বেশকিছু জায়গায় এরইমধ্যে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। সংক্রমণ ও মৃত্যুর দৈনিক সংখ্যা কমলেও নতুন নতুন তথ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। নিকাশি নালার জলে করোনার জীবাণুর উপস্থিতির পর এবার নদীর জলের নমুনা পরীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট। গুজরাটের সবরমতী নদীর জলে মিলেছে করোনার জীবাণু। এমনকি চান্দোলা, কাঁকরিয়ার মতো জলাশয়েও মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। তবে নদীর জলে সংক্রমণের অস্তিত্ব যে কতটা ভয়ানক তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। গুজরাত ও আহমেদাবাদের মাঝামাঝি সবরমতী নদী থেকে নেওয়া জলের যতগুলি নমুনা সংগ্রহ করা হয়েছে তাঁর ২৫ শতাংশের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এর আগে গঙ্গার সঙ্গে যুক্ত নিকাশি নালায় সংক্রমণ পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন যোগীর প্রশংসায় ট্যুইট মোদীর

এবার প্রাকৃতিক মিঠে জলের উৎসে করোনার জীবাণু মেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে গেছে। আইআইটির অধ্যাপক মণীশ কুমার জানিয়েছেন, ২০১৯-এর ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সপ্তাহে এক বার করে সবরমতী এবং চান্দোলা ও কাঁকরিয়া হ্রদ থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবরমতী থেকে ৬৯৪ এবং বাকি দুই সরোবর থেকে ৫৪৯ ও ৪০২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল তাঁর ২৫ শতাংশই বলা যায় করোনা পজিটিভ। এই রিপোর্ট আসতেই দেশের বাকি নদী ও বড় বড় জলাশয়ের নমুনা পরীক্ষার কথা ভাবছেন। সম্প্রতি দেশের একাধিক নদীতে মৃতদেহ ভেসে আশায় নদীর জলের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিহারে গঙ্গায় করোনায় মৃতের দেহ ভেসে আশায় রাজ্যে সরকারের তরফে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। করোনায় মৃত ব্যক্তির দেহ থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা নিয়ে এখনও বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকেই বক্তব্য করোনায় মৃত ব্যক্তির দেহ থেকে সংক্রমণ ছড়ায় না।

আরও পড়ুন ফেসবুক বয়কট, সরব নেটিজেনরা

তবুও করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকারে বিশেষ বিধি নিষেধ জারি রেখেছে রাজ্য সরকার। যদিও অন ইন্ডিয়া মেডিক্যাল ইন্সটিটিউটের বক্তব্য, করোনা আক্রান্তের দেহ অন্যের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে করোনা সংক্রমণের ভয় থাকেই যায়। তবে জল থেকে কোভিড ছড়িয়ে পড়া নিয়ে বিশেষজ্ঞদের মত, মূলত ড্রপলেট, কফ, কাশি, থুতু নিঃশ্বাস থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।  WHO-এর কথায়, ‘সাঁতার কাটার সময় জলের মাধ্যমে Covid-19 ভাইরাস ছড়ায় না। কোনও কোভিড সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলেই করোনা ছড়ানোর সম্ভাবনা থাকে। তবে গঙ্গায় ভেসে আসা কোভিডে মৃতদের দেহগুলি থেকে সংক্রমণ এমনকী ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে যে ব্যক্তি মৃতদেহগুলির সংস্পর্শে আসবেন তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team