কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
কিছু টিভি বিতর্ক, অ্যাঙ্করকে বয়কট করবে ইন্ডিয়া জোট
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৩:১৭ এম
  • / ৩১৯ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি: কিছু প্রচারমাধ্যমের উপর বিরূপ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তাদের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। কিছু টিভি সংবাদ পাঠক বা পাঠিকা এবং অনুষ্ঠানে অংশ নেবে না বিরোধীরা। কোন কোন অ্যাঙ্কর এবং বিতর্কসভায় অংশ নেওয়া হবে না, তার একটি তালিকাও তৈরি করেছেন জোটের নেতারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সমন্বয় কমিটি বলেছে, তাদের প্রচারমাধ্যম সংক্রান্ত কমিটি সেইসব অ্যাঙ্কর এবং অনুষ্ঠানের তালিকা তৈরি করেছে। 

বুধবার দিল্লিতে এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী নেতারা লাগাতার প্রচার মাধ্যমের উপর সরকারি আগ্রাসনের অভিযোগ তোলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময়েও প্রচারমাধ্যমের আলো তেমনভাবে পড়েনি। বরং কিছু প্রচারমাধ্যম বিরূপ প্রচারও করেছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: ১৪ সেপ্টেম্বর, আজ কৌশিকী অমাবস্যা, কেমন যাবে আজকের দিন? জানুন

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বড় সংবাদমাধ্যমগুলি রাহুল এবং ভারত জোড়ো যাত্রাকে বয়কট করেছিল। সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ নেতাই এবার গোদি মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মনস্থ করেছেন। গেহলট বলেন, রাহুলের প্রচারযাত্রায় লক্ষ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন। আপনারা সেই প্রচার দেখাতে পারেননি! সম্পাদকদের প্রতি সরাসরি আমার অভিযোগ এটাই। উল্লেখ্য ২০১৯ সালের মে মাসে কংগ্রেস প্রায় মাসখানেক টেলিভিশন অনুষ্ঠান বয়কট করেছিল। ঠিক সেই ভাবে এবারেও কিছু টিভি বিতর্কে বিরোধীদের অংশগ্রহণ বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ম্যাচ হারতেই অবসর! আর WWE-তে খেলবেন না জন সিনা?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team