কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
মধ্যপ্রদেশে এবার গ্রিন ফাঙ্গাসের হানা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ০৬:৩৪:০৩ পিএম
  • / ৬৭৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

ব্ল্যাক, হোয়াইট, ইয়েলোর পর এবার গ্রিন ফাঙ্গাস। মধ্যপ্রদেশে গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল। দেশে সম্ভবত এই প্রথম। ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। করোনা থেকে সুস্থ হওয়ার পর মধ্যপ্রদেশে এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন এক বর্ষীয়ান চিকিৎসক। চিকিৎসার জন্য তাঁকে মুম্বই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ মেডিক্যালের, চেস্ট দফতরের প্রধান ডক্টর দোশি বলেন,  নতুন রোগটি আদতে অ্যাস্পারগিলোসিস সংক্রমণ। এই ফাঙ্গাসের ওপর আরও গবেষণার প্রয়োজন বলে জানান তিনি।

আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে মৃত্যু সিংহের

অ্যাস্পারগিলোসিস সংক্রমণ সচরাচর দেখা যায়না ও ফুসফুসের ওপর প্রভাব ফেলে বলেও জানান দোশি। ৩৪ বছরের ওই ব্যক্তি দু’মাস ধরে কোভিডে আক্রান্ত থাকার পর সুস্থ হয়ে উঠছিলেন। এইসময় জ্বর ও নাক দিয়ে রক্ত পড়ার অভিযোগ করেন। প্রথমে চিকিৎসকরা এটিকে মিউকরমাইকোসিস সংক্রমণ বলে সন্দেহ করছিলেন। পরীক্ষার পরে দেখা যায় তিনি আসলে গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তাঁর দাবি, দেশের মধ্যে সম্ভবত এটিই গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা। ছত্রাকটি রোগীর ফুসফুস, সাইনাস ও রক্তের ক্ষতি করেছে। তিনি করোনার সঙ্গে দুমাস ধরে লড়াই করেছেন। তারপর সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ১০-১৫ দিনের মধ্যেই তাঁর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরীক্ষার পরে জানা যায় তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত। চিকিৎসকদের মতে গ্রিন ফাঙ্গাসের চিকিৎসা ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আলাদা।

আরও পড়ুন:করোনার আড়ালেই মাথা চাড়া দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস

এর আগে এইমস প্রধান জগদীপ গুলেরিয়া, ফাঙ্গাসের রঙ নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সতর্ক করেছিলেন। তবে দোশির মতে ফাঙ্গাসের আলাদা আলাদা কালার কোডিংয়ের প্রয়োজন আছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team