28.6 C
Kolkata

‘ঐতিহাসিক জয়ের মুখে বিজেপি,’ দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিরাট মন্তব্য নরেন্দ্র মোদির

Must Read

ওয়েব ডেস্ক: বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির (BJP) ‘ঐতিহাসিক জয়’ হতে চলেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন উত্তরপ্রদেশের হরদই থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বঙ্গের চলতি বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) নিয়ে মন্তব্য করেন। দ্বিতীয় দফার ভোটগ্রহণকে তিনি ‘গণতন্ত্রের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে ব্যাখ্যা করেন।

মোদির দাবি, রাজ্যে বিপুল ভোটদানের ছবি সামনে আসছে। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাচ্ছেন। তাঁর কথায়, “লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। গত ছয়-সাত দশকে যা হয়নি, এ বার তাই দেখা যাচ্ছে। ভয়মুক্ত পরিবেশে ভোট হচ্ছে, সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।”

আরও পড়ুন: এন্টালিতে তীব্র উত্তেজনা, এজেন্টকে বুথ থেকে ধাক্কা দিয়ে বের করলেন প্রিয়াঙ্কা টবরেওয়াল

ভোটদানের হার এবং নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের সংবিধান এবং শক্তিশালী গণতন্ত্রের প্রতীক। পাশাপাশি, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আরও বেশি সংখ্যক ভোটারকে বুথমুখী হওয়ার আহ্বান জানান তিনি। পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এদিনের বক্তব্যে বিহার এবং গুজরাতের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলও তুলে ধরেন মোদি। তাঁর দাবি, ওই দুই ক্ষেত্রেই বিজেপি এবং এনডিএ জোট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গুজরাতে পুরসভা ও পঞ্চায়েত স্তরের নির্বাচনে ৮০-৮৫ শতাংশ আসনে জয় পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দেখুন আরও খবর:

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This