ভারতের বিরুদ্ধে নামার আগে হুমকি পাক ক্রিকেটারের!

0
56

ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক ঘন্টা। তার পরেই টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) মুখোমুখি হতে চলেছে ভারত (India)-পাকিস্তান (Pakistan)। এর আগে টি২০ বিশ্বকাপে ৮ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ৭ বার জয়ী হয়েছে ভারত। এসবের মধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের হুমকি দিয়ে চলেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। প্রথমে পাক স্পিনার উসমান তারিক ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এবার তাঁর সঙ্গে এবার যোগ দিলেন শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)।

রবিবার এই ম্যাচে হতে চলেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো (Colombo)। সন্ধ্যা ৭টা থেকে এই ম্যাচ শুরু হবে। এই ম্যাচ খেলার জন্য গতকালই কলম্বোই পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। সেখানে সূর্যকুমার যাদবদের রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। তবে ম্যাচের আগে পাকিস্তানের ক্রিকেটাররা হুঁশিয়ারি দিয়েই চলেছেন।

আরও খবর : রবিবারের মহারণের আগে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে কী বললেন পাক অধিনায়ক?

সম্প্রতি পাক স্পিনার উসমান তারিক (Usman Tariq) বলেছিলেন, তাঁকে নাকি ভয় পেয়েছে ভারত! তার সঙ্গে যোগ দিয়ে এবার শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) বলেন, “বরুণকে খেলতে আমাদের কোনও সমস্যাই হবে না। বরুণকে দেখে নেব।” সূত্রের খবর, ভিডিয়ো সেশনে ভারতীয় দলকে নিয়ে কাটাছেড়াঁ করছে। বরুণের ভিডিয়ো বার বার দেখছেন সলমন আঘারা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোলিং স্ক্যান করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল এশিয়া কাপে। ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচ পর পর হেরেছে পাকিস্তান। ফলে দুই দল একে অপরের শক্তি ও দুর্বলতা ভালোভাবেই জানে। কিন্তু, পাকিস্তানের ‘মিস্ট্রি স্পিনার’ উসমান তারিককে আগে খেলেনি ভারত। অন্যদিকে অভিষেক আগামীকালের ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এদিকে কলম্বোতে প্রায় দুই সপ্তাহ ধরে থাকার ফলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে পাক দল। ফলে ভারত কাল কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here