টি-২০ কমিয়ে ভারতের বিরুদ্ধে ODI খেলতে চায় নিউজিল্যান্ড!

0
36

ওয়েব ডেস্ক : ২০২৬-এ হচ্ছে টি২০ বিশ্বকাপ। তার পরেই ২০২৭ সালে হবে একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2027)। ফলে সেই বড় টুর্নামেন্টের আগে বিশেষ নজর থাকবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি’র (Virat Kohli) দিকে। কিন্তু এর মাঝে বড় খবর সামনে এল। ভারতের (India) বিরুদ্ধে একদিনের ম্যাচের সংখ্যা বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড (New Zeland) ক্রিকেট বোর্ড।

ভারতের সূচি অনুযায়ী, ২০২৬ সালের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। এরপর রয়েছে ইংল্যান্ড সিরিজ। বছরের অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড (New Zeland) সফরে পাঁচটি টি-টোয়েন্টি, দু’টি একদিনের ও দু’টি টেস্ট খেলার কথা ছিল। তবে সূত্রের খবর, টি-টোয়েন্টির সংখ্যা কমিয়ে একদিনের ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, পাঁচটির বদলে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টির বদলে চারটি একদিনের ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে নিউজিল্যান্ডের প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও খবর : আরব আর নিরাপদ নয়! পরিবার নিয়ে সৌদি ছাড়লেন রোনাল্ডো, গেলেন কোথায়

এদিকে একদিনের বিশ্বকাপের আগে এটি দুই দলের কাছে প্রস্তুতির গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করার জন্য আরও দু’টি ম্যাচ পেয়ে যাবেন কোহলি (Virat Kohli)। এই মুহূর্তে কোহলির একদিনের সেঞ্চুরির সংখ্যা ৫৪, আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরি ৮৫। শততম আন্তর্জাতিক সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার সুযোগ এখনও জিইয়ে রয়েছে তাঁর সামনে।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা মহাদেশে বসবে পরবর্তী একদিনের বিশ্বকাপের আসর। ওই বছরে ভারতের মোট কতগুলি একদিনের ম্যাচ থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সব মিলিয়ে সংখ্যাটা তিরিশের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ভারতের কাছে প্রস্তুতির জন্য যথেষ্ট হবেই বলে মনে করছে ক্রিকেটমহল।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here