Forbidden

You don't have permission to access th1s resource.

সেমিফাইনালের আগে 'হুঙ্কার' ইংল্যান্ড অলরাউন্ডারের! - KolkataTV
28 C
Kolkata

সেমিফাইনালের আগে ‘হুঙ্কার’ ইংল্যান্ড অলরাউন্ডারের!

Must Read

ওয়েব ডেস্ক : কয়েকবছর আগে ওয়ানডে বিশ্ব বিশ্বকাপে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ‘চুপ’ করিয়ে দিয়েছিলেন। এবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের (T20 World Cup Semifinal 2026) আগে হুঙ্কার দিয়ে রাখলেন ইংল্যান্ডের (England) অলরাউন্ডার স্যাম করণ (Sam Curran)। তিনি বলেছেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) যদি কিছু সময়ের জন্যও নীরব হয়ে যায়, তা হলে বুঝতে হবে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতেই রয়েছে।

ইংল্যান্ডের অলরাউন্ডার বলেছেন, “দর্শকদের আবহ কেমন হবে, সেটা আমরা ভালো করেই জানি। এমন স্টেডিয়ামে খেলতে নামলে শরীরে শিহরণ জাগে। কিন্তু যদি আমরা এমন পরিস্থিতি তৈরি করতে পারি, যাতে গ্যালারি শান্ত হয়ে যায়, তা হলে বুঝতে হবে আমরা ম্যাচে খুব ভালো অবস্থানে রয়েছি।” তিনি আরও যোগ করেন, “ভারতে (India) আমরা অনেক ক্রিকেট খেলেছি। এই পরিবেশে খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তাই বাইরের আওয়াজকে ছেঁটে ফেলে নিজের খেলায় মন দেওয়া সম্ভব। অসংখ্য তরুণ ক্রিকেটারের স্বপ্ন ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলা। আমরাও সেই মঞ্চে নিজেদের সেরা দিতে চাই।”

আরও খবর : আরব আর নিরাপদ নয়! পরিবার নিয়ে সৌদি ছাড়লেন রোনাল্ডো, গেলেন কোথায়

ভারত ও ইংল্যান্ড টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে অ্যাডিলেডে ইংল্যান্ড ১০ উইকেটে জয় পেয়েছিল। সেই ম্যাচকে স্মরণ করে কারান বলেন, “অনেকে জানতে চান, কবে আমরা নিখুঁত ম্যাচ খেলব। অ্যাডিলেডের সেই সেমিফাইনালটাই ছিল আমাদের নিখুঁত ম্যাচ। জস বাটলার আর অ্যালেক্স হেলস অসাধারণ খেলেছিল। আমরা বল হাতেও দারুণ ছিলাম।”

তবে এবার তাঁর লক্ষ্য নিখুঁত পারফরম্যান্স নয়, স্রেফ জয়। কারানের স্পষ্ট বক্তব্য, “আমি নিখুঁত ম্যাচ খেললাম কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জিততে চাই এবং আর একটা বিশ্বকাপ ফাইনালে উঠতে চাই।”

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This