বসন্ত উৎসবের মাঝে উল্টে গেল খিচুড়ির কড়াই! গুরুতর আহত তিন শিশু

Must Read

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) বসন্ত উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় বাহাদুরপুর এলাকায় বনবিবি তলায় আয়োজিত মহোৎসবে উল্টে গেল খিচুড়ির বিশাল কড়াই। সেই ঘটনায় গুরুতর জখম (Injured) হল তিন শিশু-সহ এক মহিলা।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ধুমধাম করে বসন্ত উৎসব পালিত হয়। বাউল গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনবিবি পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই ভিড় জমে গ্রাম ও শহর মিলিয়ে বিস্তীর্ণ এলাকার মানুষজনের। সেই মতো এদিনও উৎসব চলছিল স্বাভাবিক ছন্দে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল, তার কিছুটা দূরে বসে ছিলেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর আচমকাই উল্টে যায় গরম খিচুড়িতে ভরা বড় কড়াই। ফুটন্ত খিচুড়ি ছিটকে পড়ে আশপাশে বসে থাকা একাধিক মানুষের গায়ে। মুহূর্তে চিৎকার-আর্তনাদে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়।

আরও খবর : রাজ্যে চড়ছে পারদ! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

এর পরেই দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে গুরুতর জখম দুই জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বড় জিয়াকুরের গৃহবধূ তিথি বিশ্বাসের দু’টি পা গুরুতরভাবে পুড়ে গিয়েছে বলে খবর। এছাড়া স্থানীয় বাসিন্দা ঈশান ঘোষ, অঙ্কুশ ঘোষ ও তিয়াসা ঘোষ নামে তিন শিশু গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে ঈশান ঘোষের অবস্থার অবনতি হওয়ায় তাঁকেও অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে খবর।

কীভাবে কড়াইটি উল্টে গেল, তা স্পষ্টভাবে বলতে পারছেন না কেউই। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড ভিড়ের চাপে বা অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনায় আরও কয়েকজন সামান্য দগ্ধ বা অসুস্থ হয়েছেন বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার পর মেলার বাকি কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। আয়োজক কমিটির সদস্যরা আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This