29.9 C
Kolkata

হারের পরেও ভারতের উপর আস্থা ক্লার্কের! কী বললেন?

Must Read

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বে বেশ লড়াই করতে হয়েছিল ভারতকে (India)। কিন্তু, তা সত্বেও চার ম্যাচে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। কিন্তু, সুপার ৮-এ ম্যাচ গড়াতেই ভারতীয় দলের কঙ্কালসার চেহারা সামনে চলে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। ফলে সেমিফানালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে উঠেছে জসপ্রীত বুমরাদের সামনে। গম্ভীরের কৌশল নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। তবে ভারতের উপর এখনও আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)।

এক পডকাস্টে ক্লার্ক (Michael Clarke) বলেন “নিজেদের মাঠে ফেভারিটদের হারানো দক্ষিণ আফ্রিকার জন্য এটা দুর্দান্ত এক ফলাফল! এটা অনেক বড় জয়। এখন সব চাপ ভারতীয় দলের ওপর, আর এটা দেখা বেশ আকর্ষণীয় হবে। আমার মতে, টিম ইন্ডিয়া এখনও বিশ্বের সেরা দল, বিশেষ করে এই পরিচিত কন্ডিশনে তারা সেরা টি-টোয়েন্টি সাইড। তাই আমি এখনও ভারতের ফাইনালে ওঠার পক্ষেই বাজি ধরছি। তবে দক্ষিণ আফ্রিকার কাছে এই হার নিশ্চিতভাবেই পরিস্থিতি বদলে দিয়েছে।”

আরও খবর : বাবা আক্রান্ত ক্যানসারে, তড়িঘড়ি বাড়ি ফিরলেন ক্রিকেটার, ভারতীয় দলে বাড়ল উদ্বেগ

তিনি আরও যোগ করেন, “আপনি অবশ্যই আশা করবেন যে ভারত জিম্বাবোয়েকে হারাবে। আর জিম্বাবোয়েকে কোনও অসম্মান না করেই বলছি, তারা সুপার এইটে নিজেদের জায়গা অর্জন করে নিয়েছে। তবে আমি আশা করি ভারত ওই ম্যাচটা বেশ সহজেই জিতবে। আসল ব্লকবাস্টার ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারা বর্তমানে তাদের সেরা ক্রিকেট খেলছে, আত্মবিশ্বাসে ভরপুর। তাদের দলটা চমৎকার এবং তারা নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখে। আমার মনে হয় ওই ম্যাচটিই হবে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা কোয়ালিফাই করবে তার নির্ধারক ফ্যাক্টর।”

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক (Michael Clarke) আরও বলেছেন, যদি ভারত কোয়ালিফাই করতে না পারে, তবে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) ভক্ত হিসেবে আপনি ক্ষুব্ধ হবেন। এটি এক বিস্ময়ের বিষয় হবে। তারা বর্তমানে বিশ্বের সেরা দল। এমন কন্ডিশনে খেলছে যা তাদের খুব পরিচিত। ভারত যদি শেষ পর্যন্ত যেতে না পারে, তবে সেটি হবে এক বিশাল ব্যাপার। কিন্তু, ক্লার্ক বিশ্বাস করেন, সমালোচনা ও চাপ সত্ত্বেও ভারত ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে সক্ষম হবে।

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This