বড় জয় পেয়েও শাস্তির মুখে অভিষেক শর্মা

0
31

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআর-কে (KKR) বড় রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কিন্তু এর পরেও শাস্তির মুখে পড়লেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। জানা যাচ্ছে, আচরণবিধি ভঙ্গ করার কারণে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা (Penalty) করা হয়েছে তাঁকে। সঙ্গে একটি ডিমিরেট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, আইপিএলের ২.৩ ধারা লঙ্ঘন করেছেন অভিষেক (Abhishek Sharma)। এমন শব্দ ব্যবহার করেছেন, যা ছিল অশোভন। যা সম্প্রচার মাধ্যমে শোনা যেতে পারত। সেই কারণেই তাঁকে জরিমানা করা হয়েছে। তবে গতকাল কেকেআরের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। ২১ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। যা হায়দরাবাদকে জেতানোর জন্য ভিত গড়ে দিয়েছিল।

আরও খবর : দীপ্তি সংঘকে ২১ গোলে হারাল ইস্টবেঙ্গল

ট্রেভিস হেডের সঙ্গে জুটি বেধে ৫.৩ ওভারেই স্কোর বোর্ডে তুলে দিয়েছিলেন ৮২ রান। যা কেকেআরের (KKR) হাত থেকে ম্যাচ একপ্রকার বের করে নিয়ে যায়। অভিষেক তাঁর ইনিংসে চারটি ছয় ও চার মেরেছেন। পরে হেনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডি রেড্ডি দারুন পারফরম্যান্স করেন। সেই কারণে ২০ ওভার শেষে ২২৬ রান তুলে নিয়েছিল হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

জবাবে শুরুটা ভালো করেছিল কেকেআর। কিন্তু, তার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা দল। ১৬ ওভারে ১৬১ রানের মধ্যেই গুটিয়ে যায় কেকেআর। এদিকে আইপিএল ২০২৬ মরশুমে প্রথম জয় অর্জন করেছে হায়দরাবাদ। অন্যদিকে পর পর দুই ম্যাচ হেরে বেশ চাপে কলকাতা নাইট রাইডার্স। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচ জিততেই হবে কেকেআরকে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here