26.8 C
Kolkata

হলিউডে অভিষেক ফারহান আখতারের!

Must Read

ওয়েব ডেস্ক: বলিউডের অভিনেতা-পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) শিগগিরই তাঁর প্রথম হলিউড (Hollywood) ছবিতে অভিনয় করতে চলেছেন। কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-কে কেন্দ্র করে নির্মিত স্যাম মেন্ডেসের উচ্চাভিলাষী চার পর্বের বায়োপিক প্রজেক্টে পণ্ডিত রবিশঙ্করের (Ravi Shankar) চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

প্রজেক্টটি ‘দ্য বিটলস’-এর চার সদস্য—জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টারের জীবন ও যাত্রাপথকে আলাদা আলাদা চলচ্চিত্রে তুলে ধরবে। প্রতিটি ছবি তৈরি হবে এক একজন সদস্যের দৃষ্টিভঙ্গি থেকে। এই সিরিজকে ইতিমধ্যেই “সিনেম্যাটিক ইভেন্ট” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘আলফা’ ছবির সেটে আলিয়া-ববির তুমুল ঝামেলা!

ফারহান আখতার অভিনয় করবেন বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায়, যিনি বিটলস সদস্যদের, বিশেষ করে জর্জ হ্যারিসনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ষাট ও সত্তরের দশকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের সেতুবন্ধনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিটলসের ভারত সফরের সময়ও তাঁর সংযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়া ছবিতে লুসি বয়ন্টনকে দেখা যাবে জেন অ্যাশারের চরিত্রে, মরফিড ক্লার্ক অভিনয় করবেন সিন্থিয়া পাওয়েলের ভূমিকায় এবং হ্যারি লটি অভিনয় করবেন স্টুয়ার্ট সাটক্লিফ চরিত্রে। বিটলস সদস্যদের ভূমিকায় থাকছেন হ্যারিস ডিকিনসন (জন লেনন), পল মেসকাল (পল ম্যাককার্টনি), জোসেফ কুইন (জর্জ হ্যারিসন) এবং ব্যারি কিওগান (রিঙ্গো স্টার)।

পরিচালক স্যাম মেন্ডেস এক বিবৃতিতে জানান, সর্বকালের অন্যতম প্রভাবশালী ব্যান্ডের গল্প বড় পর্দায় নতুনভাবে তুলে ধরতে পেরে তিনি সম্মানিত ও উচ্ছ্বসিত। বর্তমানে ছবির শুটিং প্রক্রিয়া চলছে। বিশ্বজুড়ে ২০২৮ সালের এপ্রিল মাসে এই চার পর্বের চলচ্চিত্র মুক্তির পরিকল্পনা রয়েছে। ফারহান আখতারের শুটিং সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Latest News

বাংলায় করোনার থাবা! কলকাতার দুই হাসপাতালে ভর্তি চারজন

ওয়েব ডেস্ক: রাজ্যে করোনার (Covid) থাবা । কলকাতার (Kolkata) দুটি বেসরকারি হাসপাতালে মোট চারজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে...

More Articles Like This