কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নষ্টের পথে কোটি টাকার ওষুধ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সোমদত্তা বসু
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০৪:০০:২০ পিএম
  • / ৮১২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সোমদত্তা বসু

করোনা পরিস্থিতিতে হাসপাতালে কমেছে অন্যান্য রোগীর সংখ্যা। এর জেরেই কলকাতার একাধিক সরকারি হাসপাতালে নষ্ট হচ্ছে ওষুধ। বেলেঘাটা আইডি হাসপাতালে প্রায় ১ কোটি টাকার ওষুধের মাসখানেকের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। হাসপাতাল সূত্রের খবর, এত ওষুধ ও ইঞ্জেকসন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা সম্প্রতি অতীতে দেখা যায়নি। সরকারি হাসপাতালের ওষুধ ও পথ্যের দায়িত্বে থাকে রাজ্য স্বাস্থ্য দফতরের ওপর।বিভিন্ন সময় একাধিক সংস্থা ও ব্যক্তি সরকারকে নানা ওষুধ দান করে। সেই সমস্ত সামগ্রী আবার হাসপাতালগুলিতে পাঠিয়ে দেয় স্বাস্থ্যদফতর। সেই মতো ওষুধ বেলেঘাটা আইডি হাসপাতালকেও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন কোভিভে আতঙ্ক ও জটিলতা বাড়াচ্ছে এনসেফালোপ্যাথি

কিন্তু করোনার কারণে অন্যান্য রোগীর সংখ্যা কম থাকায় নষ্ট হয়েছে সেই সব ওষুধ। তাই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করল বেলেঘাটা আইডি হাসপাতাল। যাতে ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই অন্যান্য হাসপাতাল তা ব্যবহার করতে পারে। আবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ওষুধ প্রস্তুতকারি সংস্থাকে ফিরিয়ে দিয়ে প্রয়োজনে নতুন ওষুধ নেওয়াও হতে পারে।

আরও পড়ুন টিকার সঙ্গে বিরোধ নেই অ্যালার্জির

বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রায় ১৩ রকমের ওষুধ পড়ে নষ্ট হচ্ছে হাসপাতালে। কোনওটার মেয়াদ বাকি আছে ১ মাস, কোনওটির ২ মাস। যার মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। কোনও সরকারি হাসপাতালের এই সব ওষুধের প্রয়োজন থাকলে সরাসরি বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team