9.3 C
New York

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল নয়ডা, ভাঙচুর-গাড়ি, টিয়ার গ্যাসে সামাল পুলিশের

Must Read

ওবেয় ডেস্ক: মাইনে বাড়াতে হবে, ছুটির দিনে কাজ করলে দ্বিগুন টাকা চাই। এই সব দাবি নিয়ে রীতিমতো আন্দোলনে নেমেছিল নয়ডায় (Noida Workers’ Protest) বেসরকারি কর্মীদের সংগঠন।বেতন বৃদ্ধি করা হচ্ছে না কেন? এই পরিস্থিতির প্রতিবাদে গত তিন দিন ধরে উত্তরপ্রদেশের নয়ডার এক কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলছিল। সোমবার সেই বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। বিপুল যানজটের সৃষ্টি হয় দিল্লি-নয়ডা সীমানায়। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে প্রথমে পুলিশ মধ্যস্থতা করে অবরোধ তোলার চেষ্ঠা করেন। কিন্তু শ্রমিকেরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে।দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল নয়ডা।নয়ডায় অশান্তির ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

ঘটনাটি নয়ডার ফেজ-২ এলাকার। শ্রমিকদের দাবি, লেবার আইন মেনে বেতন বৃদ্ধি, বোনাস, সাপ্তাহিক ছুটি, ওভারটাইমের সঠিক পারিশ্রমিক এবং সময়মতো বেতন প্রদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি যৌন হেনস্থা প্রতিরোধ কমিটি, গ্রিভ্যান্স সেল গঠন এবং স্যালারি স্লিপ দেওয়ার দাবিও তোলা হয়। গত তিন দিন ধরে সেখানে বেসরকারি সংস্থার কর্মীদের অবস্থান-বিক্ষোভ চলছিল। সোমবার সকালে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। দিন দুই যেতে না যেতেই শান্তিপূর্ণ বিক্ষোভই পরিণত হল রণক্ষেত্রে। আন্দোলন হঠাৎই হিংসাত্মক রূপ নেয়, বিক্ষোভকারীরা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পাথর ছোড়াছুড়িতে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের গাড়িতে ভাঙচুর, একাধিক গাড়িতে আগুন লাগানো; সব মিলিয়ে মুহূর্তে অশান্ত হয়ে উঠল এলাকা। প্রশাসনের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।

আরও পড়ুন: ‘ভারতীয় সংবিধানের উপরে আঘাত’ মহিলা সংরক্ষণ বিল পাশ নিয়ে মোদি সরকারকে কটাক্ষ সোনিয়ার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেক্টর-৮৪ এলাকায় দু’টি গাড়িতে আগুন লাগানো হয়। অন্যদিকে ফেজ-২-এর বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালাতে থাকেন কর্মীরা। ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে পড়েন সাধারণ মানুষও।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মোতায়েন করা হয় বিশাল বাহিনী।বিক্ষোভকারী শ্রমিকদের হটাতে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ আসে। কিন্তু তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইট, পাথর ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়।

নয়ডায় অশান্তির ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রাতেই তিনি লখনউয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। আদিত্যনাথ জানিয়েছেন, নয়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া উচিত কারখানা কর্তৃপক্ষের। সঙ্গে তিনি এটাও নির্দেশ দিয়েছেন, যাঁরা এই ধরনের অশান্তিতে শ্রমিকদের উস্কেছেন, তাঁদের খুঁজে বার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Latest News

‘বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব দেবে বলেছিল, দেয়নি’, রানাঘাট থেকে তোপ অভিষেকের

ওয়েবডেস্ক- জোরকদমে রাজনৈতিক প্রচার। আর কয়েকদিন পরেই ভোট। রানাঘাট থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপি ও কমিশনকে...

More Articles Like This