32 C
Kolkata

‘বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব দেবে বলেছিল, দেয়নি’, রানাঘাট থেকে তোপ অভিষেকের

Must Read

ওয়েবডেস্ক- জোরকদমে রাজনৈতিক প্রচার। আর কয়েকদিন পরেই ভোট। রানাঘাট (Ranaghat)  থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বিজেপি  (Bjp) ও কমিশনকে (Election Commission)  একযোগে আক্রমণ শানিয়ে বলেন, আপনাদের ভোটে জিতে ডিটেনশেন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এসআইআর-এর জন্য লাইন। এবার লাইনে দাঁড়িয়ে মানুষ জবাব দেবে। গরীব মানুষকে আর কত লাইনে দাঁড় করাবেন? বলেছিল নিঃশর্ত নাগরিত্ব দেবে কিন্তু দেয়নি।

অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিনিধিকে জেতাননি, তাও উন্নয়ন বন্ধ হয়নি।
যাদের ভোটে জিতেছিল সেই মতুয়াদের নাম বাদ। বিজেপিকে যাঁরা ভোট দিয়েছিলেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি দিচ্ছে তৃণমূল সরকার।

আরও পড়ুন-  নির্বাচনী প্রচারে বাধা দিলে কড়া পদক্ষেপ, জেলা প্রশাসনকে বার্তা কমিশনের

এ দিন সভা থেকে একাধিক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। বাংলার সংস্কৃতিকে বিজেপি আক্রমণ করছে বলে অভিযোগ করেন। মাছ-মাংস খাওয়া নিয়ে বিজেপি বার বার আক্রমণ শানাচ্ছে। এ দিন তাঁর বক্তব্যে রাজ্যের প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল প্রার্থীকে ভোটে জেতানোর ডাক দিয়ে তিনি বলেন, টাকা বন্ধ করে শাস্তি দেওয়ার কথা ভাবছে বিজেপি। ৪ মে বাংলা মানুষ দেখাবেন শাস্তি কী। লকডাউন, নোটবন্দি, গ্যাসের লাইনে দাঁড় করানোর প্রতিবাদ ভোটের দিন লাইনে দাঁড়িয়ে দেবেন।’

Latest News

লাল পোশাকে দক্ষিণেশ্বরে কাজল, হঠাৎ কেন কলকাতা সফরে অভিনেত্রী?

কলকাতা: কলকাতায় (Kolkata) পা রাখার এক দিনের মধ্যেই দক্ষিণেশ্বর (Dakhineswar) কালীমন্দিরে হাজির বলিউড (Bollywood) অভিনেত্রী কাজল (Kajol)। শুক্রবার সকালে...

More Articles Like This