সূর্যদের জয়ের প্রার্থনায় দেশজুড়ে চল পুজো–যজ্ঞ!

0
45

ওয়েব ডেস্ক : ফের মুখোমুখি হতে চলেছে ভারত (India)-পাকিস্তান (Pakistan)। এবার তা হতে চলেছে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026)। সেই ম্যাচ হতে চলেছে রবিবার, ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ। যা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা রয়েছে। এ নিয়ে দেশের নানান জায়গায় পুজো, যজ্ঞ চলছে। যাতে আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে টিম ইন্ডিয়া।

গত ২২ এপ্রিল পহেলগাম হামলার পর ৭ মে, পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। তার পর থেকেই ভারতের (India) সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই কারণে গত এশিয়াকাপে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। প্রশ্ন উঠছে, আজকের ম্যাচেও কি একই দৃশ্য দেখা যাবে? তবে এদিকে পাক অধিনায়ক সলমন আলি আঘা বলে রেখেছেন, এই বিষয়টি ভারতের উপরেই নির্ভর করছে।

আরও খবর : দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতে পারলেন না বৈভব! কেন?

এসবের মাঝে এদিনের ম্যাচ নিয়ে বেশ উন্মাদনা রয়েছে ভারতে (India)। দেশের নানা প্রান্তে পুজো–যজ্ঞ শুরু করে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। সোশাল মিডিয়ায় একাধিক ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বহু মানুষকে ভারতের জয়ের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছে। কোথাও সূর্যদের ছবির সামনে চলছিল যজ্ঞ। আবার কোথাও ভারতের পতাকা নিয়ে পুজোয় বসেছেন ক্রিকেট প্রেমীরা। কোথাও আবার জয়ের জন্য হয়েছে গঙ্গা আরতি। অন্যদিকে, রবিবার শিবরাত্রি। ফলে ভক্তদের একটাই প্রার্থনা আজকের শুভদিনে কোনওভাবেই পাকিস্তানকে জিততে দেওয়া যাবে না।

কেউ কেউ বলেছেন, এই ম্যাচ বড় ব্যবধানে জিতুক ভারত। কেউ আবার বলেছেন, কোনও ভাবে ভারত স্কোর বোর্ডে ২০০ রান তুলে দিক, তার পর নয় ফেলে দেওয়া যাবে ১০ উইকেট। এদিকে কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া বলছেন, আমাদের শত্রু দেশ পাকিস্তান, তাদেরকে সেই মতো জবাব দিতে হবে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here