বিমানে গান বাজেলে, ভ্লগিং করলে হবে শাস্তি! জানাল কেন্দ্র

0
29

ওয়েব ডেস্ক : বিমানে (Plane) কেউ যদি জোরে গান (Song) বাজান বা ভ্লগিং (Vlogging) করেন, তাহলে শাস্তির মুখে পড়বেন ওই ব্যক্তি। সঙ্গে দিতে হতে পারে জরিমানাও। এমনটাই স্পষ্ট করে জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে। সংসদে এক সাংসদের প্রশ্নে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল (Murlidhar Mohol)।

সংসদে এক সাংসদ জিজ্ঞাসা করেছিলেন, কোনও যাত্রীর আচরণে সহ যাত্রীদের অসুবিধা হলে কী ব্যবস্থার বিধান রয়েছে? তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই সব আচরণের বিরুদ্ধে আগেই একাধিক নিয়ম রয়েছে। ‘ডিজিসিএ’-এর নিয়মবিধিতেই বিশৃঙ্খল আচরণ করা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে।

আরও খবর : প্রাপ্তবয়স্ক যুগলের সম্মতিতে শারীরিক সম্পর্ক, বিয়ে না হলে ধর্ষণ বলা যায় না: হাইকোর্ট

বিমানের (Plane) নিয়ম বলছে, কোনও যাত্রীর আচরণ যদি অশোভন হয়, সেক্ষেত্রে ওই যাত্রীকে বিমানে না উঠতে দিতেই পারে কোনও বিমান সংস্থা। এমনকি তাঁকে নামিয়ে দেওয়াও হতে পারে বিমান থেকে। এছাড়া বিমানের ভারপ্রাপ্ত পাইলটও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। অশোভন আচরণের জন্য কোনও ব্যক্তি শাস্তির পাশাপাশি জরিমানার মুখেও পড়তে পারেন।

এমনিতেই বিমানগুলিতে মৃদু সঙ্গীত বাজানো হয়ে থাকে। সিটের সামনেও টিভি স্ক্রিন থাকে। তা ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু অনেক যাত্রী ইয়ারফোন ব্যবহার করেন না। বরং তারা তারস্বরে গান বাজান। যার ফলে অনেক যাত্রীর অসুবিধা হবে তা একেবারেই স্বাভাবিক। অনেকে আবার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন। যার ফলেও অসুবিধা হতে পারে যাত্রীদের। ফলে এসব ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here