৮৮ শতাংশ আসনেই থাকছে না প্রার্থী! বিজেপির ‘দাক্ষিণাত্য’ জয়ের স্বপ্ন কি অধরাই থেকে যাবে?

0
38

ওয়েব ডেস্ক: দাক্ষিণাত্য জয়ের বড় ধাক্কা খেতে পারে বিজেপি (BJP)। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2026) ঘিরে এনডিএ (NDA) জোটের সম্ভাব্য আসন রফার যে চিত্র সামনে আসছে, তা থেকে অন্তত এটা আন্দাজ করাই যায়। একসময় রাজ্যে নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল গেরুয়া শিবির, কিন্তু বর্তমান সমীকরণে দক্ষিণ ভারতের এই রাজ্যের পদ্ম শিবির অনেকটাই পিছিয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনের আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি। জোট গঠনের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। এই পরিস্থিতিতে এআইএডিএমকে (AIADMK) নেতৃত্বাধীন জোট নিয়ে চলছে জল্পনা। সূত্রের খবর, আগামী সপ্তাহে পীযূষ গোয়েলের চেন্নাই সফরের সময় আসন বণ্টন চূড়ান্ত হতে পারে। এর আগে এআইএডিএমকে নেতা এডাপ্পাদি কে পালানিস্বামী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জোটের আসন বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভোট মিটলেই বাড়বে পেট্রোল, ডিজেল, LPG-র দাম? অর্থনীতি প্রসঙ্গে মোদি সরকারকে তোপ রাহুল গান্ধীর

প্রাথমিক সমঝোতা অনুযায়ী, সে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে নিজে প্রায় ১৭০-১৮০টি আসনে লড়বে। বিজেপির জন্য বরাদ্দ হতে পারে প্রায় ২৭ থেকে ৩০টি আসন। পাশাপাশি এআইএডিএমকে-র জোটসঙ্গী পিএমকে পেতে পারে ১৭টি আসন এবং আরেক জোটসঙ্গী দল এএমএমকে পেতে পারে ৯টি আসন। এই হিসাব অনুযায়ী, বিজেপি ২৩৪ আসনের মধ্যে ১২ শতাংশেরও কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ রাজ্যের প্রায় ৮৮ শতাংশ আসনে তাদের কোনও প্রার্থীই থাকবে না। উল্লেখযোগ্যভাবে, ‘ক্ষয়িষ্ণু’ বলে চিহ্নিত ভারতীয় জাতীয় কংগ্রেস-এর থেকেও কম আসনে লড়াই করার সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপির সামনে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি ও অমিত শাহর নেতৃত্বে গত এক দশকে বিজেপি ‘আসমুদ্রহিমাচল’ জয়ের লক্ষ্য নিয়েই এগিয়েছে। সদস্যসংখ্যার নিরিখে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলেই দাবি করা হয়। কিন্তু বাস্তবে দক্ষিণ ভারতের বহু রাজ্যেই এখনও প্রান্তিক শক্তি হিসেবেই রয়ে গিয়েছে গেরুয়া শিবির।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here