31 C
Kolkata

বরানগরে প্রচারে সজল ঘোষ, সুকান্ত, তাপস রায়কে দেখে ‘চোর চোর স্লোগান’, উত্তেজনা

Must Read

বরানগর-  ফের সজল ঘোষ (Sajal Ghosh) , তাপস রায় (Tapas Roy)  ও সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)  দেখে ‘চোর চোর স্লোগান’, বরানগরে (Baranagar) ।   গত কালকের পর আজকেও, তৃণমূল বিজেপির স্লোগান ঘিরে উত্তপ্ত বরানগর।

গত কালকের ঘটে যাওয়া ঘটনার পর, বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর আজ, জনসমর্থনে তাপস রায় ও সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে,  পথে নামেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই সময় বরানগরের রাস্তায় তাদের হাটতে দেখে হঠাৎই তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান ধেয়ে আসে।  সুকান্ত মজুমদারের বক্তব্য পুলিশ তৃণমূলের কেনা গোলাম।

কেন্দ্র বাহিনীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ দ্বারা করতে পারছেন না নির্দেশ দিতে পারছেন না, তৃণমূল ভয় পেয়ে এই ধরনের হামলা বারং বার করছে, তৃণমূল যত হামলা করবে আমরাও  দেখে নেব।  কর্মীদের উদ্দেশ্যে বার্তা,  কোমর বেঁধে লড়াই করে বরানগর জিততে হবে, প্রয়োজনে প্রতিরোধ হবে।

আরও পড়ুন-  অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে কী জানাল কমিশন?

উল্লেখ্য, ভোটের ঢাকে কাঠি পড়তেই  শহর থেকে জেলায় উত্তপ্ত রাজনৈতিক অস্থিরতা। কোথাও হাতাহাতি, কোথাও মারধর, আবার কোথাও ফেস্টুন রাজনীতি। যত ভোটের দিন সামনে এগিয়ে আসছে, ততই উত্তেজনা পারদ চড়ছে। এদিকে ভোট যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হতে পারে তার জন্য একাধিক নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে পুলিশ সুপার, ডিএম, ও ডিজিদের একপ্রস্থ বৈঠক সেরেছে নির্বাচন কমিশন। ভোটাররা যাতে নির্ভয়ে বুথগুলিতে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে,তার জন্য সব দিকে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বদলি হওয়া আধিকারিকদের নিজ জায়গায় দ্রুত পৌঁছে সব কিছু খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This