29 C
Kolkata

জ্বালানি সংকটে আরও বাড়বে বিমানভাড়া!

Must Read

ওয়েবডেস্ক-  আরও বাড়বে বিমানভাড়া (Air fares) ! টিকিটের দামে সর্বোচ্চসীমা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Central) । অসামরিক বিমান চলাচল মন্ত্রকের (Ministry of Civil Aviation) এই নির্দেশ দিয়েছে আগামী চলতি মাসের ২৩ মার্চ থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম।

কেন এই সিদ্ধান্ত –

২০২৫ সালের ডিসেম্বর মাসে ইন্ডিগো (IndiGo) ফ্লাইটে ব্যাপক বিভ্রাটের কারণে টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল, কিছু রুটে দাম বেড়ে হয়েছিল ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাময়িকভাবে টিকিটের ভাড়ায় ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল। বর্তমানে বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ায় এবং পর্যাপ্ত আসন সংখ্যা নিশ্চিত হওয়ায় এই সীমা তুলে নেওয়া হচ্ছে। সর্বোচ্চ সীমা উঠে যাওয়ার ফলে বিমান সংস্থাগুলি এখন বাজার দর এবং চাহিদার ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণ করতে পারবে।

আরও পড়ুন-  এটিএম নিয়মে বড় বদল আনছে বিভিন্ন ব্যাঙ্ক!

বিশেষ করে উৎসবের মরশুম বা শেষ মুহূর্তের বুকিংয়ের ক্ষেত্রে ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে বিমান জ্বালানির (ATF) দাম বাড়ায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ইতিমধ্যেই টিকিটের ওপর জ্বালানি সারচার্জ বসানোর ঘোষণা করেছে (যেমন এয়ার ইন্ডিয়া ঘরোয়া রুটে ৩৯৯ টাকা চার্জ যোগ করছে), যা বিমান যাত্রাকে আরও ব্যয়বহুল করবে বলেই মনে করা হচ্ছে। ভাড়া নির্ধারণের স্বাধীনতা দিলেও সরকার বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে যেন ভাড়ার হার স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত থাকে। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সরকার প্রয়োজনে পুনরায় হস্তক্ষেপ করতে পারে।

জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমে যাওয়া-সহ বিভিন্ন কারণে উড়ান সংস্থাগুলি মারাত্মক ভাবে ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় বিমানভাড়ার সর্বোচ্চসীমা তুলে নেওয়ার জন্য তারা কেন্দ্রের কাছে আবেদন রেখেছিল।

 

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This