প্রকৃতির রোষে ভারত! আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

0
30

ওয়েব ডেস্ক : শীত, বসন্ত পেরিয়ে গরম পড়তে শুরু করেছে। কিন্তু এর মাঝেই বর্ষার (Rain) আমেজ বাংলায় (West Bengal)। ইতিমধ্যে উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি জেলাগুলিতে চলেছে বৃষ্টিপাত। সিকিমেও (Sikkim) চলছে বৃষ্টি। অন্যদিকে তুষারে ঢেকেছে ছাঙ্গুও। কিন্তু গ্রীষ্মের শুরুতে প্রকৃতির এমন রুপ কেন? আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, আফগানিস্তান এবং পাকিস্তান পেরিয়ে ভরতে (India) ঢুকেছে এই ঘূর্ণাবর্তটি। যার ফলে বৃষ্টি হচ্ছে।

আবহবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে। তা উত্তর-পশ্চিম থেকে ভারতে প্রবেশ করছে। সেই কারণে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিমে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়-বৃষ্টি (Rain) হচ্ছে। এদিন সকাল থেকে মুখ ভার হয়ে রয়েছে কলকাতারও (Kolkata)। ফলে বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। এদিকে ছাঙ্গুতে তুষারপাতের কারণে বন্ধ রয়েছে যান চলাচলও।

আরও খবর : ১ এপ্রিল থেকে PAN কার্ডে বড় বদল! শুধু আধার নয়, লাগবে আরও নথি

তবে শুধু বাংলা নয়, ভারতের বিস্তীর্ণ এলাকা গুলিতে আগামী কিছুদিন ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে হতে পারে শিলা বৃষ্টি। সাইক্লোনের পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহবিদরা মনে করছেন, জলবায়ু বদলে যাচ্ছে (Climate Changing)। সেই কারণে ঘূর্ণাবর্তের কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ছে। এর ফলে ভারতের বৃষ্টির পরিমাণ বাড়ছে। পড়শি দেশ আফগানিস্তান ও পাকিস্তানের ছবিও একই। গত বছর পাকিস্তানে বন্যা হয়েছিল। আফগানিস্তানেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। আগামী দিনেও এমন ভয়াবহ পরিস্থিতি দেওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here