37.2 C
Kolkata

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

Must Read

ওয়েব ডেস্ক : আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। চলতি বছরের জুন মাসে এই সফর করবে ভারত (India)। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের বিরুদ্ধে এই সিরিজ যে হচ্ছে তা এক বিবৃতিতে জানিয়েছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা গ্রাহাম ওয়েস্ট।

তবে এই মুহুর্তে আয়ারল্যান্ডের (Ireland) দলের কাছে কোনও অধিনায়ক নেই। কারণ, টি২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। ফলে ভারতের বিরুদ্ধে নামার আগে নতুন অধিনায়ক খুঁজতে হবে আয়ারল্যান্ডকে। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে এটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছে ভারতীয় দল।

আরও খবর : KKR-এ যোগ দিচ্ছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! IPL শুরুর আগেই স্বস্তিতে নাইট শিবির

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা গ্রাহাম ওয়েস্ট জানিয়েছেন, আগামী টি২০ বিশ্বকাপের কথা মাথাতে রেখে নতুন অধিনায়ক খোঁজার কাজ চলছে। তিনি বলেছেন, স্টার্লিং অধিনায়কত্ব ছেড়েছেন। ফলে আসন্ন ভারতের বিরুদ্ধে সিরিজে দলে নতুন অধিনায়ক দেখা যাবে। আর এই সিরিজে নিজের পদ্ধতি ও পরিকল্পনা প্রয়োগ করার সুযোগ পাবেন নতুন অধিনায়ক।

তবে আইপিএল-এর পরে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত (India)। সেই ম্যাচ হবে ভারতেই। এই সিরিজ শেষ হবে আগামী ২০ জুন। তার পরেই আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৩ সালে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারত। অন্যদিকে, এই সিরিজের পরেই ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে রয়েছে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। তবে কবে কোন ম্যাচ হবে? তা এখনও ঠিক করা হয়নি।

দেখুন অন্য খবর :

Latest News

১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘের জমি খালির নোটিস এলআইসির

কলকাতা: এবার আরও বিপাকে বিশ্বাস ব্রাদার্স। ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘ (Suruchi Sangha) খালি করার নির্দেশ দিল এলআইসি। কলকাতার...

More Articles Like This