দাউদের সম্পত্তি জলের দরে! ৫ বার নিলামের পর অবশেষে বিক্রি, দাম শুনলে চমক লাগবেই

0
32

ওয়েব ডেস্ক: চারবার ব্যর্থতার পর অবশেষে বিক্রি হল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) পৈতৃক সম্পত্তি। তবে নিলামে দাম উঠল এতটাই কম, যা শুনলে চমকে উঠবেন অনেকেই। বৃহস্পতিবার ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’ (SAFEMA)-এর অধীনে দাউদের মোট চারটি সম্পত্তি নিলাম করা হয়। ২০১৭ সাল থেকে একাধিকবার নিলামে তোলা হলেও ক্রেতা না মেলায় বারবার দাম কমাতে হয়েছে। শেষমেশ সংরক্ষিত মূল্য আরও নামিয়ে আনতেই বিক্রি সম্ভব হয়।

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামের এই জমিগুলিই ছিল দাউদের শৈশবের স্মৃতি বহনকারী সম্পত্তি। চারটি কৃষিজমির মধ্যে ‘সার্ভে নম্বর ৪৪২ (পার্ট ১৩-বি)’ জমিটি বিক্রি হয়েছে মাত্র ১০ লক্ষ টাকায়, যার সংরক্ষিত মূল্য ছিল ৯.৪১ লক্ষ টাকা।

আরও পড়ুন: ভারতীয় টাকার দামে রেকর্ড পতন! কারণ কী?

অন্য তিনটি জমির দাম আরও কম!

  • সার্ভে নম্বর ৫৩৩: ২.৩৩ লক্ষ টাকা
  • সার্ভে নম্বর ৪৫৩: ৮.০৮ লক্ষ টাকা
  • সার্ভে নম্বর ৬১৭: মাত্র ১৫,৪৪০ টাকা

প্রথমটি বাদে বাকি সব জমিই সংরক্ষিত মূল্যে বিক্রি হয়েছে। মুম্বইয়ের এক ব্যবসায়ী সবকটি জমি কিনেছেন। প্রশাসনের মতে, দাউদের নাম জড়িত থাকায় ভয়েই অনেক ক্রেতা আগ্রহ দেখাননি। মাত্র দু’জন অংশ নেন নিলামে, ফলে প্রতিযোগিতা না থাকায় দামও বাড়েনি।

উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে মুম্বইয়ের ভেন্ডি বাজারে দাউদের পুরনো বাড়ি নিলামে উঠেছিল। তবে বহু ক্ষেত্রেই একই কারণে মাফিয়ার আতঙ্কে ক্রেতা মেলেনি। এবারও তার ব্যতিক্রম হল না, বরং ‘জলের দরে’ সম্পত্তি বিক্রির নজির তৈরি হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here