20.7 C
New York

‘আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে’ আশ্বাস মমতার

Must Read

ওয়েবডেস্ক-  আগামীকাল থেকেই জনসংযোগে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তার আগেই ইদের (Eid)  মঞ্চ থেকে তিনি বুঝিয়ে দিলেন বাংলার বঞ্চনা কোনও মতে মেনে নেবেন না তিনি, আর এক ইঞ্চি জমি কোনমতেই ছাড়বেন না তিনি। ইদের মঞ্চ থেকে মমতার রণহুঙ্কার, আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আছি। রাজ্যবাসীর উদ্দেশে আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার (Bjp Government)  ও নির্বাচন কমিশনকে (Election Commission)  হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার সকালে প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।  রাজ্যে এসআইআরে (SIR)  চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। বহু মানুষের নাম এখনও বিচারাধীন। এই নিয়ে ফের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারও শুরু হয়ে গিয়েছে।

রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।”

ইদের অনুষ্ঠান থেকে বিজেপি-কমিশনকে হুঁশিয়ারিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান।”

আরও পড়ুন-  ‘বড় অনুপ্রবেশকারী’ মোদিকে নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআর-এ নামা কাটার জন্য দিল্লি গিয়ে কমিশনে আমাদের কথা জানিয়ে এসেছি। আমরা কোনওভাবেই ভয় পাই না। আমরা লড়াই করি।”

এই পবিত্র অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই সঙ্গে ঈদের মঞ্চ থেকেই বিজেপি-বিরোধিতার সুর বেঁধে দিলেন তিনি। সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা। তাঁকে ‘সবথেকে বড় অনুপ্রবেশকারী’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি। শনিবার রেড রোডে ঈদের উদযাপনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে ছিনিয়ে নিতে দেব না। আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। মিলিয়ে আসুন। আমি সব দেশকে পছন্দ করি। আমি আমার ভারতকে নিয়ে গর্বিত। আমি বিশ্বকে নিয়ে গর্বিত।

 

 

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This