12.8 C
New York

ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? নাকি বাড়বে গরম?

Must Read

কলকাতা: টানা ঝড়-বৃষ্টির পর ফের রোদের দেখা মিলতেই চড়তে শুরু করেছে তাপমাত্রা (Weather Update)। তবে পুরোপুরি গরমের দাপট এখনই নয়, হাওয়া অফিস বলছে, আরও কিছুদিন মিলবে স্বস্তির আবহাওয়া, মাঝেমধ্যে বৃষ্টিও দেখা দেবে (Rain Forecast)। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ াক, সর্বনিম্ন ২৬ ডিগ্রি (Kolkata Weather)।

তবে ধীরে ধীরে বদল আসছে পরিস্থিতিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ এই সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আর তাপমাত্রাও কিছুটা বাড়বে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন? প্রশ্ন অভিষেকের

এরপর ফের আবহাওয়ার টুইস্ট! মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলি, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারে সেই বৃষ্টির প্রভাব পৌঁছতে পারে মুর্শিদাবাদ ও নদিয়াতেও।

আজই কিন্তু কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে, এখনই পুরো গরম নয়, আবার পুরো বৃষ্টিও নয়।দক্ষিণবঙ্গে চলছে ‘মিশ্র’ আবহাওয়া। সপ্তাহের শুরুটা শুকনো হলেও মাঝামাঝি ফের ভিজতে পারে একাধিক জেলা।

Latest News

মমতা সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হচ্ছে? বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর আগের সরকারের সামাজিক প্রকল্প চালু থাকবে কি না তা নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছিল সানুষের...

More Articles Like This