কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

0
72

কলকাতা: সপ্তাহান্তে কালবৈশাখীর সতর্কতা। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও (Rain Hailstorm Forecast West Bengal)। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর (Kalbaishakhi Rain Forecast) সম্ভাবনা রয়েছে রাজ্যে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে আসা অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে এই সময়ে ঝড়ো আবহাওয়া আরও জোরদার হতে পারে বলে পূর্বাভাস।সোমবার থেকে ঝড়বৃষ্টির (Rain Forecast West Bengal) সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু প্রবেশের কারণে শুক্রবার-শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ২০ মার্চ বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্য জেলাগুলিতে ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

২১ মার্চও শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: আরজি করের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফ্‌টে আটকে মৃত্যু ১ ব্যক্তির

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় (Kolkata Kalbaishakhi Rain Forecast) শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। কলকাতাতে শুক্রবার মেঘলা আকাশ; পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা চলবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্র ও শনিবার ৷তবে আপাতত প্রবল ঝড় বা ভারী বর্ষণের আশঙ্কা কম। সঙ্গে মাঝে মাঝেই বইতে পারে ঝড়ো হাওয়া।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ বেশি থাকবে। উত্তরবঙ্গেও ২০ ও ২১ মার্চ আবহাওয়া প্রতিকূল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here