কাল থেকেই আবহাওয়ার ভোলবদল! ফের বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

0
46

ওয়েবডেস্ক-  রাজ্যজুড়ে তীব্র গরমের (Temperature)  দাপট। এপ্রিলের শুরু থেকেই গরমের জ্বালা শুরু হয়েছে। তবে সাময়িক স্বস্তি দিতে কাল থেকে ফের বৃষ্টির (Rain)  পূর্বাভাস রয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া (Weather Update)  বজায় থাকলেও রবিবার থেকে আবহাওয়ার ভোল বদল। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল রবিবার থেকে রাজ্যের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী দুদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের কোনও ইঙ্গিত না থাকলেও ধীরে ধীরে পারদ তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। শনিবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো (Storm)  হাওয়া বইতে পারে। সোমবার থেকে বুধবার ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। কোথাও কোথাও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-  মোথাবাড়ি কাণ্ডের পর হাইকোর্টে জরুরি বৈঠক, কী কী সিদ্ধান্ত

আগামীকাল থেকে উপরে পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়০ –বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা। সঙ্গে তিরিশ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয় বইতে পারে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

আজ শনিবার কলকাতায় দিনের আকাশ পরিষ্কার থাকবে। বিকেল বা সন্ধ্যায় আকাশ আংশিক মেঘলা থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here