8.6 C
New York

তৃণমূলের প্রার্থীতালিকায় কারা? নন্দীগ্রামে বড় চমক! টলিপাড়া থেকেও একাধিক নাম? দেখুন

Must Read

কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের (Assembly Election 2026) দামামা। ইতিমধ্যে নিজেদের আংশিক প্রার্থীতালিকা প্রকাশ্যে এনেছে ‘রাম’ ও ‘বাম’ শিবির। সোমবার বামেরা (CPIM) ১৯২ আসনে এবং বিজেপি (BJP) ১৪৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবার পালা শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC)। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই প্রার্থীদের নাম জানাতে চলেছে ঘাসফুল শিবির। এদিন বিকেল, তিনটের পর সাংবাদিক সম্মেলন করে তালিকা (TMC Candidate List) প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকায় একাধিক চমক থাকতে পারে। গতবার, লোডশেডিংয়ের পর নাটকীয়ভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি এই আসনের পাশাপাশি ভবানীপুরের কেন্দ্র থেকেও মনোননয় জমা দেবেন। কাজেই এই দুই আসনে তৃণমূল কাঁদের প্রার্থী করে, সেদিকেই নজর থাকছে সকলের। সবে সূত্রের খবর, নন্দীগ্রামের হারানো আসন পুনরায় নিজেদের দখলে আনতে সেখানের প্রার্থীর নামে বড় চমক দিতে চলেছে তৃণমূল।

আরও পড়ুন: ‘দুটি আসনে শুভেন্দু?’ প্রশ্নে দিলীপের চাঁচাছোলা জবাব!

তবে শুধু নন্দীগ্রাম বা ভবানীপুর নয়, গ্রাম বাংলা থেকে শহরতলি- একাধিক কেন্দ্রে চমকপ্রদ প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে ঘাসফুল শিবির। এর মধ্যে একাধিক নতুন মুখ থাকার সম্ভাবনাও প্রবল। জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থীতালিকা হতে পারে তারকাখচিত। টলিপাড়া থেকে একাধিক নামজাদা ব্যক্তিত্বকে এবার তৃণমূলের টিকিটে নির্বাচনী ময়দানে লড়াই করতে দেখা যেতে পারে।

দেখুন আরও খবর:

Latest News

কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: মাঝ বৈশাখে, পয়লা মে মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া বইছে।ভরা বৈশাখে কলকাতায় এমন আবহাওয়া খুব একটা দেখা যায় না।...

More Articles Like This