9.2 C
New York

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ রবিবার প্রকাশিত হবে চতুর্থ তালিকা!

Must Read

ওয়েবডেস্ক- সেই গভীর রাত! নির্বাচন কমিশনকে (Election Commission)  রাতে সাপ্লিমেন্টারি তালিকা বের করা নিয়ে দুষেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারেও সেই রীতি বজায় রাখল কমিশন। শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (Third Supplementary List) প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে ট্রাইবুবাল পোর্টাল চালু করা হয়েছে।

সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই  সমস্ত ভোটাররা আজ রবিবার থেকে এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সেই সঙ্গে অফলাইনেও আবেদন করা যাবে। অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের দফতরে গিয়ে এই আবেদন করা যাবে।

আরও পড়ুন-  আইনি নিষেধাজ্ঞা উড়িয়ে ভবানীপুরে নির্বাচনী কার্যালয় শুভেন্দু অধিকারীর! কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in গিয়ে, Submit Appeal for Individuals (Under Adjudication অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। সেখান মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগ ইন করে, নাম বাদ পড়া ভোটারের এপিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। ভোটারের পিনকোড-সহ পুরো ঠিকানা (২৫০ শব্দের মধ্যে)। আপিলের সংক্ষিপ্ত বিবরণ ১০০০ শব্দের মধ্যে। কী কারণে আবেদন করছেন সেটি ৫০০ শব্দের মধ্যে লিখে, সাবমিট করতে হবে। অনলাইনের পাশাপাশি মহকুমা শাসকের দফতরে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন ভোটার। শীঘ্রই ট্রাইবুনালের কাজ শুরু হবে। ২৩ জেলায় জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে  ইতিমধ্যেই এই ট্রাইবুনাল গঠিত হয়েছে।

তৃতীয় অতিরিক্ত তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। আজ রবিবারও চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা কমিশনের। কিন্তু চূড়ান্ত তালিকার সঙ্গে এখনও কত জনের তালিকা বাদ গেছে, তা এখনও অস্পষ্ট। দ্বিতীয় তালিকা থেকে প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম ডিলিটেড। অর্থাৎ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের শেষে আরও প্রায় ১৪ লক্ষ নাম বাদ গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু ভোটার। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ মতো ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

Latest News

নিরাপত্তার ঘেরাটোপেও রক্তপাত! মণিপুরে গুলিতে নিহত প্রাক্তন সেনা-সহ ২

 মণিপুর: অশান্ত মণিপুরে (Manipur) ফের রক্তাক্ত অধ্যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রকাশ্য রাস্তায় গুলিবৃষ্টিতে মৃত্যু হল দুই ব্যক্তির,...

More Articles Like This