ফেব্রুয়ারিতেই অনেকটাই বাড়তে চলেছে তাপমাত্রা!

0
51

ওয়েব ডেস্ক : বাংলা (West Bengal) থেকে মুছে যাচ্ছে শীতের আমেজ। দিন যত এগোচ্ছে, পারদ ততই বাড়ছে। বসন্তের এই সময়ে ফ্যান না চালিয়ে থাকতে পারছেন না সাধারণ মানুষ। ভোর ও রাতের দিকে তাপমাত্রা (Tempreture) কিছুটা কম থাকলেও, বেলা বাড়তেই তা বেড়ে চলেছে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও গলদঘর্ম হচ্ছেন মানুষ। আবহাওযা দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা।

চলতি মাসেই কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর পর থেকে সকাল ও রাতের দিকেও উধাও হবে শীতের আমেজ। সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তিলোত্তমার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯-এর মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে।

আরও খবর : ভাঙড়ে বিস্ফোরণ, কেমিক্যাল ভর্তি ড্রাম ফেটে গুরুতর জখম ৪ শিশু

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিংয়ে তাপমাত্রা আগামী কয়েকদিন থাকতে পারে ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যেই। কালিম্পং সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় সৃষ্টি হয়েছে এক নিম্নচাপের। যা ধীরে ধীরে এগোবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। চলতি সপ্তাহে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here